Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘পাকিস্তান টিমের দায়িত্ব পেলে এক বছরে হাল ফেরাব’, অভিনব প্রস্তাব যোগরাজের

বিধ্বস্ত, বিপর্যস্ত, ছন্নছাড়া পাক ক্রিকেট টিমের হাল ফেরাতে এমন অভিনব প্রস্তাব দিলেন যিনি, তিনি পাকিস্তানের কেউ নন। তাঁর নাম যোগরাজ সিং।

‘পাকিস্তান টিমের দায়িত্ব পেলে এক বছরে হাল ফেরাব’, অভিনব প্রস্তাব যোগরাজের

যোগরাজ সিং

শেষ আপডেট: 26 February 2025 18:02

দ্য ওয়াল ব্যুরো: আমায় সুযোগ দিন। বারো ঘণ্টা অবিশ্রান্ত পরিশ্রম করব। এক বছরে বদলে দেব দলের চেহারা।

বিধ্বস্ত, বিপর্যস্ত, ছন্নছাড়া পাক ক্রিকেট টিমের (Pakistan) হাল ফেরাতে এমন অভিনব প্রস্তাব দিলেন যিনি, তিনি পাকিস্তানের কেউ নন। তাঁর নাম যোগরাজ সিং (Yograj Singh)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার। সম্পর্কে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা।

তবে শুধু নিজের ভূমিকা পরিষ্কার করেই ক্ষান্ত থাকেননি তিনি। একহাত নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদেরও। শোয়েব আখতার থেকে ওয়াসিম আক্রম—সকলে এসেছেন যোগরাজের নিশানায়। শীতাতপনিয়ন্ত্রিত স্টুডিওয় বসে ম্যাচ বিশ্লেষণের বদলে তাঁদের উচিত দেশে ফিরে ক্যাম্প বসানো। দলের খেলোয়াড়দের সমালোচনার বদলে তাঁদের মনোবল বাড়ে এমন কাজ করছেন না কেন?—সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যোগরাজ।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওয়াসিম, শোয়েবের মতো খ্যাতনামা খেলোয়াড়রা জঘন্য কথা বলছেন আর স্টুডিওয় চারপাশে বসা লোকেরা হাসিতে গড়িয়ে পড়ছে। এতে লজ্জা পাওয়া উচিত। ওয়াসিমজি, আপনি ওখানে বসে টাকা কামাচ্ছেন, তাই তো? দয়া করে দেশে ফিরে যান আর ক্যাম্প বসান। আমি দেখতে চাই, পাকিস্তানের কোন সেরা খেলোয়াড় দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করেন। যদি সেটা করতে না পারেন, তাহলে সরে দাঁড়ান।‘

এরপরই সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার প্রস্তাব রেখেছেন যোগরাজ সিং। বলেন, ‘আমি যদি পাকিস্তান যাই তাহলে এই দলকে এক বছরের মধ্যে শুধরে দেব। তোমরা সবাই আমায় মনে রাখবে। সবই প্যাশন। যোগরাজ সিং প্রতিদিন ট্রেনিংয়ে বারো ঘণ্টা পরিশ্রম করে।‘


```