
শেষ আপডেট: 13 December 2023 15:43
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি গত পাঁচবছর ধরে নিরামিষাশী। তিনি কোনও প্রাণিজ জিনিস খান না। সেই সংযমী বিখ্যাত ক্রিকেটারের পাতে মক চিকেন টিক্কা, তাও আবার সেটি তিনি দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেই নিয়ে নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। তা হলে কি কোহলিও নিজের সংযমী জীবনে সূতো কাটলেন!
এই নিয়ে যখন প্রবল আলেোচনা চলছে সোশ্যাল সাইটে, সেইসময় জানা গিয়েছে এই খাবারের বিশেষত্ব। মক চিকেন টিক্কা মানে সকলেই বুঝবেন এই খাবারে মুরগির কোনও ব্যাপার রয়েছে। কিন্তু না, এই সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে সোয়াবিন দিয়ে।
কোহলি যে স্টোরিটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, দেখা গিয়েছে, একটি প্লেটের উপর একটি কাঁটা চামচ, একটি ছুরি তার পাশেই এক টুকরো মক চিকেন চিক্কা। এই ছবিটির ক্যাপশনে কোহলি লেখেন, তোমরা দারুণ মক চিকেন টিক্কা বানিয়েছো।
Virat Kohli's latest story may cause a lot of controversy. So just to clarify that that mock chicken is made from plant based ingredients like tofu toh it's not real chicken ???????? pic.twitter.com/FPAuYzLJbT
— Daksh (@82MCG_) December 12, 2023
মক চিকেন টিক্কা পুরোটাই প্রোটিনে ভরা একটি খাবার, যাতে মাংসের লেশমাত্র নেই। কোহলি এর আগেই বলেছিলেন, তিনি একটা সময় ইউরিক অ্যাসিডে ভুগছিলেন। সেইসময় চিকিৎসক তাঁকে চিকেন ও মাটন ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। তাই ২০১৮ সাল থেকে কিং কোহলি একেবারেই আমিষ স্পর্শ করেন না।
কোহলি আরও জানিয়েছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচবছর আগে কোমরে চোট পেয়েছিলেন। সেই ব্যথা পিঠে পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। পরীক্ষা করে দেখা হয়, তাঁর শরীরে অ্যাসিড জমছে। এই নিয়ে ওষুধও খান, কাজ হয়নি। তাই তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন, একেবারেই নিরামিষাশী খাবার গ্রহণ করবেন। সেই পণ ভাঙেননি ভারতীয় ক্রিকেটের বর্তমান সময়ের সেরা আইকন।