Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

পুরো ভেনেজুয়েলা দলকে অপহরণ করল পেরু! ফুটবল বিশ্ব উত্তাল এ ঘটনায়

খেলা শেষে ভেনেজুয়েলা দল নিজেদের দেশে ফিরতে চেয়েছিল। কিন্তু ভেনেজুয়েলার বিমানে তেল ভরার অনুমতি দেয়নি পেরু।

পুরো ভেনেজুয়েলা দলকে অপহরণ করল পেরু! ফুটবল বিশ্ব উত্তাল এ ঘটনায়

শেষ আপডেট: 23 November 2023 15:24

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল দুনিয়ায় এবার নয়া সঙ্কট। লাতিন আমেরিকার দুটি দেশের মধ্যে মাঠ ও মাঠের বাইরে বিস্তর ঝামেলা লেগে গিয়েছে।

বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে পেরু ও ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলাটি ড্র ১-১ গোলে ড্র হয়েছে। পেরুর মাঠে তারা আটকে গিয়েছে। এটি হজম করতে পারেনি বলে তারা ভেনেজুয়েলা দলকে নিজেদের দেশে আটকে রাখতে চেয়েছিল।

খেলা শেষে ভেনেজুয়েলা দল নিজেদের দেশে ফিরতে চেয়েছিল। কিন্তু ভেনেজুয়েলার বিমানে তেল ভরার অনুমতি দেয়নি পেরু। সেইজন্যই বহুক্ষণ ধরে সেই বিমান পেরুতে আটকে থাকে। পেরু সরকারের বিরুদ্ধে সরকারি বার্তাও দিয়েছে ভেনেজুয়েলা প্রশাসন। 

এই ঘটনার পরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পেরুর বর্ণবাদী স্বৈরশাসনের প্রতি ঘৃণা ও ক্ষোভ দুটিই দেখিয়েছেন। শুধু তাই নয়, ভেনেজুয়েলার এক নামী ফুটবলারকে বিমানবন্দর চত্বরে গায়ে হাত দিয়েছে পেরু পুলিশ।  

ওই ফুটবলার আরও জানিয়েছেন, ম্যাচ শেষ হওয়ার পরে আমরা ভেনেজুয়েলার সমর্থকদের ধন্যবাদ জানাতে গিয়েছিলাম। কিন্তু সেইসময় পেরুর পুলিশ আমাদের হাত থেকে জার্সি কেড়ে নিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়। তারপর লাঠিচার্জ শুরু করে। এই ঘটনায় আমার মতোই অনেক ফুটবলারও আহত হয়। তবে বিমানবন্দরেও পেরুর পুলিশ যে আচরণ আমাদের ওপর করেছে, সেটিও ঘোরতর অন্যায় হয়েছে।

আর্থিক সঙ্কটের কারণে পেরুতে থাকেন বহু ভেনেজুয়েলাবাসী। এই ঘটনার পরে তাঁরাও আতঙ্কে রয়েছেন। কারণ পেরু পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে ভেনেজুয়েলা দলের ওপর, সেই ভিডিও এবং ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে।  


```