Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উরুগুয়ের ফাইভস্টার, বলিভিয়াকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে সুয়ারেজরা

এর আগে আর্জেন্টিনা দলের কোচ ছিলেন মার্সেলো বিয়েলসা। সেবার তেমন সুবিধে করতে পারেননি, কিন্তু উরুগুয়ে দলের দায়িত্ব নিয়ে বিয়েলসা চমক দেখালেন।

উরুগুয়ের ফাইভস্টার, বলিভিয়াকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে সুয়ারেজরা

কোপায় গোল উৎসবে শামিল উরুগুয়ের ফুটবলাররা।

শেষ আপডেট: 28 June 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: এর আগে আর্জেন্টিনা দলের কোচ ছিলেন মার্সেলো বিয়েলসা। সেবার তেমন সুবিধে করতে পারেননি, কিন্তু উরুগুয়ে দলের দায়িত্ব নিয়ে বিয়েলসা চমক দেখালেন। তাঁর কোচিংয়ে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। এই জয়ের ফলে কোপা আমেরিকায় শেষ আটে চলে গেল ফ্রান্সেসকোলির দেশ।  

খেলার দুই মিনিটে গোলের সুযোগ পেলেও দারউইন নুনেজের হেড গোলবারের উপর দিয়ে চলে যায়। তবে গোল পেতে দেরি হয়নি উরুগুয়ের। ৮ মিনিটের মাথায় রোনাল্ড আরাউহোর ক্রস থেকে ফাকুন্দোর পেলেস্ত্রির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।

খেলার ১৬ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ তারকা ফেডারিকো ভালভার্দের দূরপাল্লার শট রুখে দেন বলিভিয়ার গোলরক্ষক গুইলারতো ভিসকারা। ১৮ মিনিটে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন উরুগুয়ের পক্ষে। কিন্তু ভিএআরে দেখা যায় ফাউল হয়নি। যে কারণে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন তিনি।

খেলার ২১ মিনিটে ফের এগিয়ে যায় (২-০) উরুগুয়ে। এবার আগের ম্যাচের গোলদাতা নুনেজ স্কোরশিটে নাম লেখান। ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর ক্রস থেকে বল পেয়ে বাঁ-পায়ের শটে গোল করেন এই লিভারপুল তারকা। বিরতিতে উরুগুয়ে ২-০ গোলে এগিয়ে ছিল।

ম্যাচের ৭৭ মিনিটে গোল দেন আরাউহো। দে লা ক্রুজের ক্রস থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। ৮১ মিনিটে দারুণ সুযোগ পেয়ে আর মিস করেননি অধিনায়ক ভালভার্দে। পেলেস্ত্রির পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন তিনি। ৪-০ তে বিধ্বস্ত হয়ে বলিভিয়া খেই হারিয়ে ফেলে। সেই সুযোগে ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ হেডে গোল করেন রডরিগো।


```