Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এলএম ১০ - জিতেও জেতা হলো না তোমাদের

দ্য ওয়াল ব্যুরো: মহাভারতের যুদ্ধে কর্ণকে হারানোর জন্য তাঁর রথের চাকা মাটিতে নামিয়ে এনেছিলেন কৃষ্ণ। ট্রয়ের যুদ্ধে অ্যাকিলিসকে মারতে তাঁর একমাত্র দুর্বলতা গোঁড়ালিতে তির মেরেছিলেন প্যারিস। কিন্তু হেরে গিয়েও বীরের সম্মান পেয়েছিলেন তাঁরা। ঠিক যে

এলএম ১০ - জিতেও জেতা হলো না তোমাদের

শেষ আপডেট: 16 July 2018 13:59

দ্য ওয়াল ব্যুরো: মহাভারতের যুদ্ধে কর্ণকে হারানোর জন্য তাঁর রথের চাকা মাটিতে নামিয়ে এনেছিলেন কৃষ্ণ। ট্রয়ের যুদ্ধে অ্যাকিলিসকে মারতে তাঁর একমাত্র দুর্বলতা গোঁড়ালিতে তির মেরেছিলেন প্যারিস। কিন্তু হেরে গিয়েও বীরের সম্মান পেয়েছিলেন তাঁরা। ঠিক যেমন পেলেন মড্রিচ। পেয়েছিলেন মেসি। ২০১৪, ব্রাজিল বিশ্বকাপ। এলএম টেনের ( মেসি ) কাঁধে ভর করেই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শেষরক্ষা হয়নি। ফাইনালে জার্মানির টিমগেমের কাছে হেরে গিয়েছিল মেসির একক দক্ষতা। পরাজিত হয়েও পেয়েছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের শিরোপা, গোল্ডেন বল। সেই গোল্ডেন বল হাতে নিয়ে অধরা বিশ্বকাপের দিকে মেসির অপলক চাউনি দেখেছে ফুটবল বিশ্ব। ভেতরে কুঁড়ে কুঁড়ে খাওয়া যন্ত্রণা স্পষ্ট ছিল তাঁর চোখে। চার বছর পর দেখা গেল সেই এক ছবি। এ বার নায়ক হয়ে ওঠার পালা আরেক এলএম টেনের ( লুকা মড্রিচ )। মাত্র ৪১ লাখ জনসংখ্যার ক্রোয়েশিয়াকে স্বপ্ন দেখিয়েছিলেন মড্রিচ। তাঁর দু’পায়ের জাদু দেখার জন্যেই দেশ থেকে ছুটে এসেছিলেন ক্রোয়েশিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কোলিন্দা গ্র্যাবার কিতারোভিচ। আর্জেন্টিনা, উরুগুয়ে, ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশকে হারিয়ে ক্রোয়েশিয়া পৌঁছেছিল বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি ক্রোয়েশিয়া। শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন মড্রিচ। কিন্তু জেতাতে পারেননি দেশকে। হেরে গেলেও গোটা বিশ্ব কুর্নিশ জানিয়েছে তাঁকে। পেয়েছেন গোল্ডেন বলের পুরস্কার। পুরস্কার বিতরণের মঞ্চেও দেখা গেল চার বছর আগের সেই ছবি। হাতে গোল্ডেন বল, কিন্তু দৃষ্টি অধরা বিশ্বকাপের দিকেই। এত কাছে এসে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার যন্ত্রণা দেখা গেল তাঁর চোখে। হেরে গেলেও ফুটবল বিশ্বের প্রশংসা পেয়েছেন দুজনেই। দেশকে একক দক্ষতায় ফাইনালে তোলার জন্য তাঁদের কুর্নিশ জানিয়েছে দুনিয়া। কিন্তু বীরত্বের সম্মান পেলেও পাননি সেরার শিরোপা। ট্রফি হাতছাড়া হওয়ার হতাশা ধরা পড়েছে তাঁদের অভিব্যক্তিতে। আসলে ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের পার্থক্য তাঁরা জানেন। অন্যদিকে ফুটবল বিশ্বও জানে তাঁদের কৃতিত্বকে। হেরে গিয়েও যা একটুও কম হয়না। কারণ সেরার শিরোপা না পেলেও সেরার সম্মান তাঁরা আদায় করে নিয়েছেন। পেয়েছেন বীরের খেতাব।

```