Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সিন্ধু, শরতের হাতে থাকবে ভারতের পতাকা, মার্চপাস্টে অংশ নেবেন দেশের ৭৮ জন অ্যাথলিট

প্যারিসের আকর্ষণ শ্যেন নদীর মোট ছয় কিলোমিটার অঞ্চল জুড়ে হবে উদ্বোধনের আসর।

সিন্ধু, শরতের হাতে থাকবে ভারতের পতাকা, মার্চপাস্টে অংশ নেবেন দেশের ৭৮ জন অ্যাথলিট

প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া চলছে।

শেষ আপডেট: 26 July 2024 20:11

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে যেভাবে অলিম্পিক্সের উদ্বোধন হবে, আগে সেটি কোনওদিন হয়নি। একেবারে অত্যাধুনিক লেজার শো-র মাধ্যমে শ্যেন নদীতে হবে গ্রেটেস্ট শো অন আর্থের সূচনা।

প্রকৃতির বুকে হবে এর উদ্বোধন। ভারতীয় সময়ে রাত এগারোটায় শুরু হবে মেগা আসরের সূচনালগ্ন। ভারতের পতাকা বইবেন দুই সিনিয়র ক্রীড়াবিদ, ব্যাডমিন্টনের পিভি সিন্ধু ও টেবল টেনিসের শরৎ কমল। মোট ৭৮ জন অ্যাথলিট থাকবেন মার্চপাস্টে।

প্যারিসের আকর্ষণ শ্যেন নদীর মোট ছয় কিলোমিটার অঞ্চল জুড়ে হবে উদ্বোধনের আসর। মোট ৯৪টি নৌকায় মার্চপাস্ট করবেন নানা দেশের মোট সাত হাজার প্রতিযোগী। মোট পাঁচ লক্ষ দর্শক দেখতে পারবেন অনুষ্ঠান। ভাসমান থাকবে প্রেস বক্সও। টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ৮ হাজার টাকা। সর্বাধিক আড়াই লক্ষ টাকায় টিকিট কিনতে পারবেন মানুষ।

শুধু নদীবক্ষেই নয়, পাশাপাশি বাড়ির ব্যালকনি কিংবা শহরের নানা বহুতল থেকে উদ্বোধন দেখতে পারবেন দুই লক্ষ মানুষ। প্যারিসের সংস্কৃতি, কৃষ্টির পাশে ক্রীড়ায় তাদের ঐতিহ্যের কথাও তুলে ধরা হবে অনুষ্ঠানে।

ভারতের বেশকিছু নামী তারকারা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না। তার মধ্যে অন্যতম জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তিনি শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন তুরস্কে। গতবার তিনি সোনা জিতেছিলেন। তাঁর ওপর দেশের প্রত্যাশা রয়েছে। নীরজের লক্ষ্য ৯০ মিটার ছোড়া, সেটি হয় কিনা এবার তাই দেখার বিষয়। 


```