
শেষ আপডেট: 6 May 2024 21:12
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে ভারতের জার্সিতে ফিরল গেরুয়া। টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি প্রকাশ্যে এল। অভিনবভাবে জার্সির আত্মপ্রকাশ ঘটেছে। ধর্মশালায় হেলিকপ্টার থেকে একটি হ্যাঙ্গারে ভারতের জার্সি ঝুলতে দেখা গিয়েছে।
ওই জার্সিতে নীলের সঙ্গে গেরুয়া মিশেছে। জার্সির দুটি হাতে গেরুয়া রয়েছে। এমনকী জার্সির বর্ডারেও গেরুয়া রয়েছে। তিনটি স্ট্রাইপ রয়েছে জার্সিতে।
এই জার্সির সঙ্গে অনেকে ২০১১ বিশ্বকাপের জার্সির মিল পেয়েছেন। তবে বিতর্কও রয়েছে। বোর্ডের কোনও কর্তা জার্সির ছবি লিক করে দিয়েছিলেন। সেই জার্সি ভাইরাল হয়ে যায়। জার্সি প্রস্ততকারী সংস্থা অ্যাডিডাস তারপরে জার্সির আদল বদলে দিয়েছে, এমনটিও বোর্ড সূত্রে জানা গিয়েছে।
One jersey. One Nation.
— adidas (@adidas) May 6, 2024
Presenting the new Team India T20 jersey.
Available in stores and online from 7th may, at 10:00 AM. pic.twitter.com/PkQKweEv95
একটি হেলিকপ্টার থেকে ভারতের নতুন জার্সি ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেইসময় ধর্মশালার মাঠে প্রস্তুতি সারছিলেন রোহিত, কুলদীপরা। ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা গিয়েছে, হেলিকপ্টারটি চক্কর খাওয়ার সময় সেটি সতীর্থদের দেখাচ্ছিলেন রোহিত। নিচে ক্যাপশন লেখা ছিল, ইন্ডিয়ার নতুন জার্সি।