Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ইস্টবেঙ্গল যেন 'মেঘে ঢাকা তারা', 'দিদি আমরা খেলতে চাই'

দ্য ওয়াল ব্যুরো: ক্লাব বনাম ইনভেস্টরের দ্বন্দ্ব এতদিন চলছিল চিঠিচাপাটি, বৈঠক, প্রেস বিবৃতিতে। এই প্রথম তা নেমে এল রাস্তায়। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল ইস্টবেঙ্গল তাঁবুর সামনে। এদিন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ হাতে ব্যানার নিয়ে পৌঁছে গিয়ে

ইস্টবেঙ্গল যেন 'মেঘে ঢাকা তারা', 'দিদি আমরা খেলতে চাই'

শেষ আপডেট: 21 July 2021 11:10

দ্য ওয়াল ব্যুরো: ক্লাব বনাম ইনভেস্টরের দ্বন্দ্ব এতদিন চলছিল চিঠিচাপাটি, বৈঠক, প্রেস বিবৃতিতে। এই প্রথম তা নেমে এল রাস্তায়। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল ইস্টবেঙ্গল তাঁবুর সামনে। এদিন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ হাতে ব্যানার নিয়ে পৌঁছে গিয়েছিলেন ক্লাবের সামনে। তাতে লেখা ছিল 'দিদি আমরা খেলতে চাই'। যা দেখে ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা' সিনেমার কথা মনে পড়তে বাধ্য। যেখানে সুপ্রিয়া দেবীর কালজয়ী সংলাপ ছিল 'দাদা আমি বাঁচতে চাই'। আইএসএলে খেলা-না খেলার দোলাচলে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের বর্তমান পরিস্থিতি যেন সেই কথাই আরেকবার মনে করিয়ে দিল। ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের একটা বড় অংশ চাইছে, ক্লাব পেশাদারিত্বের পথে হাঁটুক। পাল্টা কর্মকর্তাদের যুক্তি, শ্রী সিমেন্টের চুক্তিতে সই করবেন না তাঁরা। কারণ, তাতে যা লেখা রয়েছে তা ইস্টবেঙ্গল ক্লাবকে বিক্রি করে দেওয়ার সমান। কলকাতা লিগ খেলা যখন অনিশ্চিত, আইএসএলে অংশগ্রহণ যখন বিশ বাঁও জলে চলে গেছে, তখন সোশ্যাল মিডিয়ায় একাধিক সমর্থক ফোরাম ডাক দিয়েছিল ক্লাবে যাবেন তাঁরা। কর্তাদের কাছে দাবি জানাবেন, ইগো ছেড়ে যাতে ক্লাব ফুটবলটা খেলে। না হলে শতাব্দী প্রাচীন ক্লাবের সমস্ত মান-সম্মান বলে আর কিছু থাকবে না। সেই মতো এদিন বিপুল পরিমাণ সমর্থক ক্লাব তাঁবুর সামনে হাজির হয়েছিলেন। সেখানেই গোল বাঁধল। অভিযোগ, কর্মকর্তারা আগে থেকেই তাঁদের লোক ক্লাব তাঁবুর ভিতর জমায়েত করে রেখেছিলেন। সাধারণ সমর্থকরা সেখানে পৌঁছতেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন সাংবাদিকও মার খান। পুলিশ এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করলেও বিকেল সওয়া চারটে পর্যন্ত সরগরম লেসলি ক্লডিয়াস সরণি। ঘটনাস্থলে রয়েছে বিরাট পুলিশ বাহিনী।

```