Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

AUS vs SL: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দুরমুশ অস্ট্রেলিয়া, ইতিহাস গড়ল শ্রীলঙ্কা

গোটা অস্ট্রেলিয়া ক্রিকেট দল মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায়।

AUS vs SL: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দুরমুশ অস্ট্রেলিয়া, ইতিহাস গড়ল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট দল

শেষ আপডেট: 14 February 2025 17:47

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে ২ ম্যাচের ওয়ানডে সিরিজ কলম্বোয় আয়োজন করা হয়েছিল। সিরিজের দ্বিতীয় একদিনের ম্য়াচে শ্রীলঙ্কা ১৭৪ রানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে অস্ট্রেলিয়া এই সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কা কখনও এত বড় ব্যবধানে জয়লাভ করতে পারেনি।

মুখ থুবড়ে পড়ল অজি ব্যাটারা

২৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না অজি ব্যাটাররা। বিশেষ করে টার্নিং ট্র্যাকে তারা একেবারে মুখ থুবড়ে পড়ে। শ্রীলঙ্কার স্পিনারদের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটাররা কার্যত মুখ থুবড়ে পড়ে। আর প্রেমদাসা স্টেডিয়ামে অসিথা ফার্নান্ডো, দুনিথ ওয়েলালাগে এবং ওয়ানিন্দু হাসারঙ্গা বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন।

গোটা অস্ট্রেলিয়া ক্রিকেট দল মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি ৩৪ বলে ২৯ রান করেছেন। অন্যদিকে, শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়েলালাগে ৩৫ রান দিয়ে চারটে উইকেট শিকার করেন। এছাড়া অসিথা ফার্নান্ডো এবং হাসারঙ্গা তিনটে করে উইকেট শিকার করেছেন।

শক্ত ভিতে শ্রীলঙ্কা

এই ম্য়াচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান করে। শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটার নিশান মদুষ্কা ৭০ বলে ৫১ রান করেন। এর পাশাপাশি কুশল মেন্ডিস করেন ১০১ রান। অধিনায়ক আশালঙ্কা ৭৮ রান করেন।

শেষবেলায় জেনিথ লিয়ানাগে ২১ বলে ৩২ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৩ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার বোলাররা কেউই তেমন নজর কাড়তে পারেননি।


```