Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাটদের যাওয়ার রাস্তা কী, সামনে পড়তে পারে কোন দেশ

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র তরফে যখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ঘোষণা করা হয়, তখন জানানো হয়েছিল সিরিজ জিতে সংগ্রহ করা পয়েন্টের ভিত্তিতে ফাইনাল খেলবে দু’দল। কিন্তু মাঝে করোনা অতিমারীর জেরে সব ধরনের খেলাধু

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাটদের যাওয়ার রাস্তা কী, সামনে পড়তে পারে কোন দেশ

শেষ আপডেট: 3 February 2021 05:40

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র তরফে যখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ঘোষণা করা হয়, তখন জানানো হয়েছিল সিরিজ জিতে সংগ্রহ করা পয়েন্টের ভিত্তিতে ফাইনাল খেলবে দু’দল। কিন্তু মাঝে করোনা অতিমারীর জেরে সব ধরনের খেলাধুলো বন্ধ থাকায় তাতে ছেদ পড়েছে। সব দেশ সমান পরিমাণ সিরিজ খেলতে পারেনি। তার প্রভাব পড়েছে পয়েন্ট তালিকায়। করোনার পরে ফের খেলা শুরু হলেও এখনও অনেক দেশ অনেক দেশে খেলতে যেতে চাইছে না। যেমন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তার ফলে এবার সিরিজ জেতার পয়েন্ট নয়, বরং পয়েন্টের শতাংশের বিচারে ঠিক হবে কোন দুই দেশ আগামী ১৮ জুন লর্ডসের ময়দানে মুখোমুখি হতে চলেছে। সেদিক থেকে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড সিরিজই ঠিক করবে ফাইনাল কারা খেলবে। এই মুহূর্তে পয়েন্টের শতাংশের বিচারে শীর্ষে রয়েছে ভারত। পয়েন্ট ৭১.৭ শতাংশ। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। পয়েন্ট ৭০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৯.২ শতাংশ। চারে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৬৮.৭ শতাংশ। ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে নিউজিল্যান্ড। কারণ তাদের আর কোনও সিরিজ নেই। তাই দ্বিতীয় স্থানে থাকায় একটা দল হিসেবে কেন উইলিয়ামসনদের খেলা পাকা। এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সম্ভাবনা সবথেকে বেশি বিরাটদের। কিন্তু তারপরেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ারও সুযোগ রয়েছে ফাইনালে ওঠার। দেখে নিন হিসেব- ভারত ফাইনাল খেলবে: ভারত যদি ইংল্যান্ডকে ২-০, ২-১, ৩-০, ৩-১ বা ৪-০ ব্যবধানে হারায় তাহলে শীর্ষে থেকেই ফাইনাল খেলবে তারা। ইংল্যান্ড ফাইনাল খেলবে: ইংল্যান্ড যদি ৩-০, ৩-১ বা ৪-০ ব্যবধানে ভারতকে হারাতে পারে তাহলে ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে দেশের মাটিতে ফাইনাল খেলবে তারা। অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে: অস্ট্রেলিয়া আর কোনও সিরিজ না খেললেও তাদেরও ফাইনাল খেলার সুযোগ রয়েছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ যদি ড্র হয়, অথবা ভারত ১-০ ব্যবধানে সিরিজ জেতে, কিংবা ইংল্যান্ড ১-০, ২-০ বা ২-১ ব্যবধানে সিরিজ জেতে তাহলে ভারতের শতাংশ কমবে। ফলে তখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে অজিরা।

```