Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জন্মদিন স্মরণীয় করে রাখতে চান ভিকুনা, তাল ঠুকছেন হাবাসও, আজ বোধন আইএসএলের

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে অভিযান শুরু হচ্ছে শুক্রবার আইএসএলের। গ্রুপের মোট ৫৫টি ম্যাচ হবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। ১১টি দল একে অপরের বিরুদ্ধে দুইবার করে খেলবে। সব ম্যাচই হবে গোয়ার মাঠে। প্রথমেই এমন একটি দ

জন্মদিন স্মরণীয় করে রাখতে চান ভিকুনা, তাল ঠুকছেন হাবাসও, আজ বোধন আইএসএলের

শেষ আপডেট: 20 November 2020 11:05

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে অভিযান শুরু হচ্ছে শুক্রবার আইএসএলের। গ্রুপের মোট ৫৫টি ম্যাচ হবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। ১১টি দল একে অপরের বিরুদ্ধে দুইবার করে খেলবে। সব ম্যাচই হবে গোয়ার মাঠে। প্রথমেই এমন একটি দলের বিপক্ষে মোহনবাগানের ম্যাচ, যে দলের কোচ কিবু ভিকুনা, যিনি এর আগেরবারই সবুজ মেরুনের সফল হেডস্যার। শুক্রবার তাঁর আবার জন্মদিন। কিবু পা দিলেন ৪৯ বছরে। এদিনের ম্যাচ জিতলে তিনি তাঁর সেরা উপহার পেয়ে যাবেন দলের ফুটবলারদের থেকে। এটিকে-মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস মনে করছেন, কিবু আই লিগ চ্যাম্পিয়ন কোচ হতে পারেন, কিন্তু আইএসএল আরও বড় মঞ্চ, এখানে জয় পাওয়া সহজ হবে না।  দুই স্প্যানিশ কোচের মস্তিষ্কের লড়াই হতে চলেছে। কিবু আবার জানিয়েছেন, আমি ম্যাচ প্রতি ভাবনায় বিশ্বাসী, আমার লক্ষ্য শেষ চারে যাওয়া। তারপর বাকিটা দেখা যাবে। কেরালা এই আসরের সবচেয়ে বড় বাজেটের দল, প্রায় ৫৩ কোটি টাকা খরচ করেছে দল গড়তে। মোহনবাগানের সুবিধে প্রায় একই দল ধরে রেখেছে, দলের শক্তি বাড়িয়েছে সন্দেশ, শুভাশিসরা যোগ দেওয়ায়। আইপিএলে যেমন বাংলার ক্রিকেটার খুঁজতে দূরবীন লাগছিল, আইএসএলে অতটা খারাপ অবস্থা না হলেও খুব যে ভাল ব্যাপার, তাও নয়। মোট ১১টি দলে হাতেগোনা বাঙালি ফুটবলারের সংখ্যা ১৩। সব মিলিয়ে যা চিত্র, তাতে মোহনবাগানেই বাংলার ফুটবলার বেশি। গোলে অরিন্দম ভট্টাচার্য্য যেমন রয়েছেন, রক্ষণে প্রীতম কোটাল, মাঝমাঠে প্রণয় হালদার, রক্ষণে প্রবীর দাসও প্রীতমের সঙ্গী হিসেবে থাকবেন। মুম্বই সিটি এফসি থেকে আসা শুভাশিস বসুও মোহনবাগানের রক্ষণের নির্ভরতা। সবাই হয়তো প্রথম একাদশো সুযোগ পাবেন না, কিন্তু হাবাসের দলে এদের গুরুত্ব অপরিসীম। ইস্টবেঙ্গলে রয়েছেন মোট চারজন বঙ্গসন্তান, গোলে শঙ্কর রায়, দেবজিৎ মজুমদারের পাশে স্ট্রাইকার মহম্মদ রফিক। যিনি প্রথমবার এটিকে গোল করে খেতাব এনে দিয়েছিলেন। রক্ষণে নারায়ণ দাসও রয়েছেন লাল হলুদে। হুগলীর ছেলে রফিক আলি এবার চেন্নাইয়ান এফসি-র হয়ে খেলবেন। অভিজ্ঞ গোলরক্ষক সুব্রত পাল থাকবেন হায়দরাবাদ এফসি-র গোলের নিচে। এবারের আইপিএলে কিছু নিয়ম বদল হয়েছে। সর্বাধিক নয়জন ফুটবলারকে রিজার্ভ বেঞ্চে রাখা যাবে। পাঁচজনকে বদলি করা যাবে পরিবর্ত হিসেবে, আগে তিনজন নিয়ম ছিল। সবটাই করোনা পরিস্থিতি বিচার করে। এদিকে, আজ কেরল বনাম মোহনবাগান ম্যাচে দলের প্রথম একাদশ কেমন হতে পারে, তার একটা ধারণা দেওয়া হল। মোহনবাগান গোলরক্ষক: অরিন্দম ভট্টাচার্য; ডিফেন্ডার: তিরি, সন্দেশ জিঙ্ঘান, প্রীতম কোটাল, শুভাশিস বসু; মিডফিল্ডার: জাভি হার্নান্দেজ, কার্ল ম্যাকহিউ, প্রবীর দাস, মাইকেল সুসাইরাজ; ফরোয়ার্ড: রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস। কেরালা ব্লাস্টার্স গোলরক্ষক: আলবিনো গোমস; ডিফেন্ডার: বাকারি কোনে, কোস্তা, জেসেল কার্নেইরো, নিশু কুমার; মিডফিল্ডার: ভিসেন্তে গোমেজ, জিকসন সিং, সাহাল আব্দুল সামাদ; ফরোয়ার্ড: রাহুল কেপি, গ্যারি হুপার, ফাকুন্দো পেরেরা। ম্যাচ শুরু আজ সন্ধ্যে ৭-৩০টা। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ১    

```