Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মাঠে নেমেই মেসি-ম্যাজিক, পিছিয়ে পড়েও জয় বার্সেলোনার

দ্য ওয়াল ব্যুরো: সুপার-সাব হিসেবে মাঠে নেমেই বাজিমাত লিওনেল মেসির। বার্সেলোনার দ্বিতীয় গোলের রাস্তা তৈরি করলেন জোর্ডি আলবাকে দেওয়া পাসে, যা সামলাতে না-পেরে বিপক্ষ রিয়াল বেটিসের রক্ষণভাগের ফুটবলার ভিকতর রুইজ আত্মঘাতী গোল করে ফেললেন। সুপ

মাঠে নেমেই মেসি-ম্যাজিক, পিছিয়ে পড়েও জয় বার্সেলোনার

শেষ আপডেট: 8 February 2021 15:01

দ্য ওয়াল ব্যুরো: সুপার-সাব হিসেবে মাঠে নেমেই বাজিমাত লিওনেল মেসির। বার্সেলোনার দ্বিতীয় গোলের রাস্তা তৈরি করলেন জোর্ডি আলবাকে দেওয়া পাসে, যা সামলাতে না-পেরে বিপক্ষ রিয়াল বেটিসের রক্ষণভাগের ফুটবলার ভিকতর রুইজ আত্মঘাতী গোল করে ফেললেন। সুপার-সাব লিওনেল মেসির সৌজন্যে লা লিগায় টানা ছয় ম্যাচ জিতে দ্বিতীয় স্থান ধরে রাখল বার্সেলোনা। যদিও আতলেটিকো মাদ্রিদের সঙ্গে এখনও পয়েন্টের পার্থক্য সাত এবং লুইস সুয়ারেজদের হাতে দুটি ম্যাচ! বার্সার জয়সূচক গোল পর্তুগিজ ফ্রানসিসকো ত্রিনকাও-এর। রিয়াল বেটিসের বিরুদ্ধে আগেও পরিবর্ত হিসাবে নেমে নিজেদের মাঠে ৫-২ জিতিয়েছিলেন মেসি। কোচ রোনাল্ড কোমান বারবারই বলেছিলেন, ‘‘এত বেশি ম্যাচ খেলতে হচ্ছে তাঁর দলকে যে, তারকাদের ঘুরিয়েফিরিয়ে না-খেলালে সমস্যা।’’ তাই মেসি এবং ফ্রেঙ্কি দে ইয়ংকে বেঞ্চে রেখে দল নামিয়েছিলেন। ‘মেসি কেন বিশ্বসেরা রোজই বোঝায়, আজও বোঝাল। বিশেষ করে সৃজনশীলতার প্রশ্নে ওর ধারেকাছে কেউ নেই। আধঘণ্টাই যথেষ্ট, বুঝিয়ে দিল,’ এদিন খেলা শেষে বলেছেন কোমান। কিন্তু ফ্রেঙ্কিকে ১২ মিনিটের মধ্যেই মাঠে আনতে বাধ্য হয়েছিলেন কোচ, তাঁর জোড়াতালি দেওয়া রক্ষণের আর-এক ফুটবলার আরাউখো গোড়ালিতে চোট পেয়ে বেরিয়ে যেতে বাধ্য হওয়ায়। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসাবে শেষ কয়েকটি ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন ফ্রেঙ্কি। তাঁকেই কোমান নামিয়ে দেন রক্ষণে। পরে বার্সেলোনা কোচ জানিয়েছেন, ‘‘রক্ষণে ডান এবং বাঁপায়ের ফুটবলারের জুটি খেলাতে চাই। তাই ফ্রেঙ্কিকে নামিয়েছিলাম।’’ রক্ষণ যথারীতি উন্মুক্তই ছিল। বোর্খা ইগলেসিয়াস এগিয়ে দিয়েছিলেন বেতিসকে, ৩৮ মিনিটে। পরে ১-২ পিছিয়ে-থাকা অবস্থায় সমতা ফেরান সেই রুইজ, আত্মঘাতী গোল করেছিলে যিনি। খেলার শেষ দিতে আর-এক পরিবর্ত ত্রিনকাও-এর গোল, বার্সেলোনা জার্সিতে তাঁর প্রথম। আগামী ১০ ফেব্রুয়ারি কোপা দেল রে-তে সেভিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম পর্ব খেলবে বার্সেলোনা, সেভিয়ায়। লা লিগায় পরের খেলা ১৩ ফেব্রুয়ারি আলাভেস-এর বিরুদ্ধে, ঘরের মাঠে।  

```