Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শিখ গুরুর গানের ভিডিও পোস্ট করে কৃষকদের পাশে দাঁড়ালেন ম্যাচের নায়ক মনবীর

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বমানের গোল করেছেন ম্যাচে। সবুজ মেরুন সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন শনিবারই। কিন্তু ম্যাচ খেলতে নামার আগেই এটিকে-মোহনবাগানের স্ট্রাইকার মনবীর সিং আরও একটি কারণে আলোচিত হচ্ছেন। দেশের বহু ক্রীড়াবিদরা যখন তাঁদের বার্তায় ফা

শিখ গুরুর গানের ভিডিও পোস্ট করে কৃষকদের পাশে দাঁড়ালেন ম্যাচের নায়ক মনবীর

শেষ আপডেট: 6 February 2021 16:53

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বমানের গোল করেছেন ম্যাচে। সবুজ মেরুন সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন শনিবারই। কিন্তু ম্যাচ খেলতে নামার আগেই এটিকে-মোহনবাগানের স্ট্রাইকার মনবীর সিং আরও একটি কারণে আলোচিত হচ্ছেন। দেশের বহু ক্রীড়াবিদরা যখন তাঁদের বার্তায় ফাঁক রেখে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিচ্ছেন। সেইসময় ভারতের এই উদীয়মান ফুটবল তারকার টুইটার বার্তা একটু হলেও ব্যতিক্রমী। ‘‘দেহ সিওয়া বারু মহি…’’ দশম গ্রন্থ শিখ গুরু গোবিন্দ সিং রচিত সতেরো  শতকের একটি স্তব। যার প্রথম পঙক্তির অর্থ― প্রিয় ঈশ্বর, আমার অনুরোধটি মঞ্জুর করুন যাতে আমি কখনও সৎকর্ম সম্পাদন থেকে বিরত না হতে পারি। ব্রজ ভাষায় রচিত এই গানটি শিখদের বন্দনাগীতি। আর এই গানটিকে মনবীর তাঁর টুইটার বার্তায় পোস্ট করে কৃষকদের পাশে থেকেছেন। তাঁদের লড়াইকে প্রণাম ও স্বীকৃতি জানিয়েছেন। https://twitter.com/manvir_singh07/status/1357691694506934274 গোবিন্দ সিংয়ের লেখা গানটি একটি ভিডিয়োর মাধ্যমে উদ্ধৃত করে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন হাবাসের দলের নামী তারকা। মনবীর হ্যাসট্যাগে লিখেছেন ‘স্ট্যান্ড উইথ ফার্মারস’, ‘কিষান মজদুর একতা জিন্দাবাদ’ এবং ‘নো ফার্মারস নো ফুড’। মনবীরের এই পোস্ট যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সকলের। এই মুহূর্তে কৃষক আন্দোলন ঘিরে উত্তাল গোটা দেশ। কৃষকদের পাশে দাঁড়িয়ে দেশের বহু তারকা মুখ খুলেছেন। আবার অনেক তারকারাও রয়েছেন যাঁরা কৃষকদের পাশে থাকার বার্তা খুব আবছাভাবে দিয়েছেন। তাঁরা বরং বিতর্ক এড়িয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন অত্যন্ত সুচতুরভাবে। কৃষকদের আন্দোলনের পাশে প্রথম ছিলেন পাঞ্জাবের অ্যাথলিটরা। তাঁরা প্রথম কেন্দ্র সরকারের দেওয়া ‘অর্জুন’, ‘পদ্মশ্রী’ পুরস্কার ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তারপরে বিজেন্দর সিং, সুশীল কুমাররা একযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। ফুটবল তারকারা সেইভাবে এই লড়াইয়ে শামিল ছিলেন না। এমনকি সুনীল ছেত্রীকেও এই বিষয়ে নিস্পৃহ দেখিয়েছে। সেদিক থেকে মনবীর পথ দেখালেন। তিনি পাঞ্জাবের হোসিয়ারপুরের ছেলে, তাঁর বাবা গাড়ির ড্রাইভার ছিলেন। কিন্তু একটি দুর্ঘটনায় তাঁর শরীর অশক্ত হয়ে গিয়েছে। মনবীরের এই ভিডিও কৃষকদের লড়াইয়ের জোর দেবে, তাঁদের আরও কঠিন করে তুলবে।

```