Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

২৭ নভেম্বর ডার্বি, প্রকাশিত হল আইএসএলের সূচি

দ্য ওয়াল ব্যুরো: ঘোষণা হয়ে গেল চলতি বছরের ইন্ডিয়ান সুপার লিগের সূচি। আগামী ২০ নভেম্বর গোয়ায় ১১ দল নিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে-মোহনবাগান। তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। এসসি ইস্টবেঙ্গল আবার তাদের

২৭ নভেম্বর ডার্বি, প্রকাশিত হল আইএসএলের সূচি

শেষ আপডেট: 30 October 2020 12:13

দ্য ওয়াল ব্যুরো: ঘোষণা হয়ে গেল চলতি বছরের ইন্ডিয়ান সুপার লিগের সূচি। আগামী ২০ নভেম্বর গোয়ায় ১১ দল নিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে-মোহনবাগান। তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। এসসি ইস্টবেঙ্গল আবার তাদের প্রথম ম্যাচ খেলবে ২৭ নভেম্বর। প্রতিপক্ষ এটিকে-মোহনবাগান। অর্থাৎ ডার্বি দিয়েই আইএসএল অভিযান শুরু করবেন রবি ফাউলারের ছেলেরা। শুক্রবার এফএসডিএল কর্তৃপক্ষ এই সূচি প্রকাশ করে। অবশ্য প্রাথমিক ভাবে ১১ রাউন্ডের সূচি প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রথম ৫৫ টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। বাকি ম্যাচগুলির সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। আগের বারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে এবার যুক্ত হয়েছে গতবারের আইলিগ জয়ী ক্লাব মোহনবাগানের সঙ্গে। তাই তারা এটিকে-মোহনবাগান নাম নিয়ে আইএসএলের প্রথম ম্যাচে নামছে। ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি হবে তারা। এবার মূলত গোয়ার তিনটি ময়দানে হবে এই টুর্নামেন্ট। বাম্বোলিম ছাড়াও তিলক ময়দান ও ফতোরদা স্টেডিয়ামে হবে ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। এসসি ইস্টবেঙ্গল আবার প্রথম ম্যাচেই মুখোমুখি এটিকে-মোহনবাগানের। অর্থাৎ তাদের প্রথম ম্যাচই ডার্বি। ২৭ নভেম্বর তিলক ময়দানে হবে এই ডার্বি। যদিও ফিরতে ডার্বির দিন এখনও ঘোষণা হয়নি। পরের রাউন্ডের সূচি ঘোষণা হলে তা জানা যাবে। আপাতত ১১ জানুয়ারি পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত দুই প্রধানের যে যে খেলার দিন ঘোষণা করা হয়েছে তা এই রকম- এটিকে-মোহনবাগান
  • বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (২০ নভেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম এসসি ইস্টবেঙ্গল (২৭ নভেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম ওড়িশা এফসি (৩ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম জামশেদপুর এফসি (৭ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম হায়দরাবাদ এফসি (১১ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম এফসি গোয়া (১৬ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম বেঙ্গালুরু এফসি (২১ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম চেন্নাইন এফসি (২৯ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (৩ জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম মুম্বই সিটি এফসি (১১ জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৭টা)
স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল
  • বনাম এটিকে মোহনবাগান (২৭ নভেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম মুম্বই সিটি এফসি (১ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (৫ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম জামশেদপুর এফসি (১০ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম হায়দরাবাদ এফসি (১৫ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (২০ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম চেন্নাইন এফসি (২৬ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম ওড়িশা এফসি (৩ জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম এফসি গোয়া (৬ জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৭টা)
  • বনাম বেঙ্গালুরু এফসি (৯ জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৭টা)

```