Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মাত্র ৯ সেকেন্ড! মোহনবাগান মাঠে আই লিগের ইতিহাসে দ্রুততম গোল তুরসানভের

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান মাঠে নজির সৃষ্টি হল রবিবার আই লিগের ম্যাচে। তাও এমন একজনের পা থেকে সেটি এসেছে, যিনি নিজেও একসময় মোহনবাগানে খেলে গিয়েছেন। ট্রাউ এফসি-র জার্সিতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে নয় সেকেন্ডে কোমরন তুরসানভ একটি বিশ্বমানের গো

মাত্র ৯ সেকেন্ড! মোহনবাগান মাঠে আই লিগের ইতিহাসে দ্রুততম গোল তুরসানভের

শেষ আপডেট: 10 January 2021 15:30

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান মাঠে নজির সৃষ্টি হল রবিবার আই লিগের ম্যাচে। তাও এমন একজনের পা থেকে সেটি এসেছে, যিনি নিজেও একসময় মোহনবাগানে খেলে গিয়েছেন। ট্রাউ এফসি-র জার্সিতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে নয় সেকেন্ডে কোমরন তুরসানভ একটি বিশ্বমানের গোল উপহার দিলেন। এটি আই লিগের ইতিহাসে দ্রুততম গোল। এদিন কিক অফের সঙ্গে সঙ্গে মোহনবাগান মাঠের রামপার্টের দিকে বিপক্ষ বক্সের আট দশ গজ বাইরে একটু ডানদিক ঘেঁষে বল পেয়ে বাঁ-পায়ের জোরালো ভলিতে প্রথম পোস্টের পাশ দিয়ে বল জালে পাঠান। এই গোলের সঙ্গে তাঁর নামের সঙ্গে নজিরও গড়া হয়ে গেল। তিনি ভেঙে দিলেন ২০১৮-তে ১৫ ডিসেম্বর নেরোকা এফসি-র হয়ে চার্চিল বাদার্সের বিপক্ষে করা এ যাবৎ করা আই লিগের দ্রুততম ১৩ সেকেন্ডের গোলের রেকর্ড। এদিন অবশ্য ম্যাচটি জিততে পারেনি মণিপুরের দলটি। খেলাটি শেষ হয় ১-১ গোলে। গত মরশুমে আইলিগ জয়ী মোহনবাগানের মিডফিল্ডার তুরসানভ হারুন আমিরির ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে ডান পায়ের জোরাল শটে গোল করেন। এটাই আই লিগের ইতিহাসে দ্রুততম গোল। আগের রেকর্ড ছিল কাটসুমির। ২০১৮-১৯ আই লিগে নেরোকার হয়ে চার্চিলের বিরুদ্ধে ১৩ সেকেন্ডে গোল করেছিলেন কাটসুমি। গত মরসুমে কিবু ভিকুনার কোচিংয়ে মোহনবাগানের হয়ে চার্চিলের বিরুদ্ধে ২৩ পাসের গোল করেছিলেন কোমরন। সেই গোলের ভিডিও ফেডারেশন কাছে চেয়ে পাঠিয়েছিল ফিফা। সেই ম্যাচে ৩-০ গোলে চার্চিলকে হারিয়েছিল মোহনবাগান। ম্যাচের শেষে কোমরনের গোল নিয়ে উচ্ছসিত রিয়াল কাশ্মীর কোচ ডেভিড রবার্টসন। তিনি বলেন, ‘‘আমরা শুরুতে তৈরি ছিলাম না। দারুণ গোল করেছে কোমরন। তবে, ভবিষ্যতে আমাদের এই ধরনের ভুল যাতে না হয়, তার জন্য সতর্ক থাকতে হবে। এই ধরনের গোল লিগের মান বাড়িয়ে দেয়।’’ রবিবার কোমরনের রেকর্ডের গোলের পরও এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দল ট্রাউকে। ৭০ মিনিটে রিয়াল কাশ্মীরের হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান অধিনায়ক ম্যাশন রবার্টসন।      

```