Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বরোদা দলে হার্দিকের দাদার ‘দাদাগিরি’, শিবিরই ছেড়ে চলে গেলেন সতীর্থ

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মরসুম শুরুরদিনই বরোদা দলে মারাত্মক অশান্তি। রবিবার থেকেই শুরু হয়েছে ঘরোয়া টোয়েন্টি ২০ ক্রিকেট মুস্তাক আলি টুর্নামেন্ট। তার আগেই দলের সহ অধিনায়ক দীপক হুদা শিবির ছেড়ে চলে গেলেন। তিনি শুধু চলেই যাননি, উপরন্তু দলের অধিন

বরোদা দলে হার্দিকের দাদার ‘দাদাগিরি’, শিবিরই ছেড়ে চলে গেলেন সতীর্থ

শেষ আপডেট: 10 January 2021 17:59

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মরসুম শুরুরদিনই বরোদা দলে মারাত্মক অশান্তি। রবিবার থেকেই শুরু হয়েছে ঘরোয়া টোয়েন্টি ২০ ক্রিকেট মুস্তাক আলি টুর্নামেন্ট। তার আগেই দলের সহ অধিনায়ক দীপক হুদা শিবির ছেড়ে চলে গেলেন। তিনি শুধু চলেই যাননি, উপরন্তু দলের অধিনায়ক ভারতীয় দলের নামী সদস্য ক্রুনাল পান্ডিয়ার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ করেছেন। হার্দিক পান্ডিয়ার থেকে দুই বছরের বড় তিনি। বরোদা ক্রিকেট সংস্থাকে দেওয়া সেই ই-মেলে দীপক জানিয়েছেন, ‘‘দলের বাকি ক্রিকেটারকে পাত্তাই দেয় না ক্রুনাল। এমনকি তিনি নিজেকে কেউকেটা মনে করে। দলের সতীর্থদের রীতিমতো গালিগালাজ করে থাকে। দীপক এও লিখেছেন, দলের মধ্যে ক্রুনালের এমন দাদাগিরি কেউ সহ্য করতে পারে না। তিনি আরও লিখেছেন, ‘‘আমি বরোদা ক্রিকেট সংস্থার হয়ে গত ১১ বছর ধরে ক্রিকেট খেলছি। বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সুযোগ পেয়েছি। এই মুহূর্তে আমি খুবই হতাশ, বিষণ্ন এবং চাপের মধ্যে আছি।’’ দীপক আরও যোগ করেছেন, ‘‘গত বেশ কয়েকদিন ধরে দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া আমার বিরুদ্ধে খুবই বাজে ভাষা ব্যবহার করছে এবং সতীর্থদের সামনে আমাকে গালাগালি করেছেন। নিজের দাদাগিরি দেখিয়ে আমাকে অনুশীলন থেকেও বের করে দিয়েছে, আমি খুবই দুঃখ পেয়েছি। এ অবস্থায় আমি খেলতে পারব না। কারণ, অধিনায়ক সুযোগ পেলেই আমাকে খোঁচা দিচ্ছেন এবং অনুশীলনে ব্যাঘাত ঘটাচ্ছেন।’’ বরোদার হয়ে এখনও পর্যন্ত ৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচ ও ১২৩টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন দীপক। এবারের আসরেও সবগুলি ম্যাচ খেলার কথা ছিল তাঁর। কিন্তু অধিনায়কের দুর্ব্যবহারের শিকার হয়ে নিজ থেকেই সরে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। রবিবার ম্যাচের আগে দীপকের এই অভিযোগকে আমল দেননি হার্দিকের সহোদর ক্রুনাল। আর ম্যাচে দেখিয়েছেন পারফরম্যান্সের জাদু। উত্তরাখণ্ডের বিপক্ষে বরোদার ৫ রানের জয়ের ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ক্রুনাল। প্রথমে ব্যাট হাতে ৪২ বলে খেলেছেন ৭৬ রানের ইনিংস। পরে বল হাতে ৩৩ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।

```