Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চোখ জুড়ানো গোলে মোহনবাগানকে এগিয়ে দিলেন উইলিয়ামস

দ্য ওয়াল ব্যুরো: দারুণ খেলল ম্যাচের প্রথমার্ধ এটিকে-মোহনবাগান। খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে হাবাসের ছেলেরা। বোঝাই যায়নি বিপক্ষ দলের নাম বেঙ্গালুরুর মতো হেভিওয়েট দল। যে দলটি একটি ম্যাচও হারেনি, সেই দলকে রীতিমতো বেদম করে দিয়েছিলেন

চোখ জুড়ানো গোলে মোহনবাগানকে এগিয়ে দিলেন উইলিয়ামস

শেষ আপডেট: 21 December 2020 15:16

দ্য ওয়াল ব্যুরো: দারুণ খেলল ম্যাচের প্রথমার্ধ এটিকে-মোহনবাগান। খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে হাবাসের ছেলেরা। বোঝাই যায়নি বিপক্ষ দলের নাম বেঙ্গালুরুর মতো হেভিওয়েট দল। যে দলটি একটি ম্যাচও হারেনি, সেই দলকে রীতিমতো বেদম করে দিয়েছিলেন রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসরা। চলতি আইএসএলের ৩৬তম ম্যাচে প্রথম গোল দিলেন সবুজ মেরুনের পক্ষে ডেভিড উইলিয়ামস। গোলটিও হয়েছে পরিকল্পিত আক্রমণ থেকে। বিরতির আগে পর্যন্ত খেলা কী ভাবে এগিয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হল। ৩৩’ গোওওল… ডেভিড উইলিয়ামসের দুরন্ত শটে বল বিপক্ষের জালে, বুঝতেই পারলেন না গোলকিপার গুরপ্রিৎ সিং, এটিকে-মোহনবাগান ১-০ গোলে এগিয়ে গেল। ২৫’ কর্নারের বিনিময়ে দেশর্ন ব্রাউনের প্রচেষ্টা প্রতিহত করলেন ঝিঙ্গান। কর্নার প্রতিহত সবুজ-মেরুন রক্ষণে। ২৩’ এদু গার্সিয়ার থ্রু বল ধরে বক্সের মধ্যে মনবীরের লো-ক্রস। বিপদ ঘটার আগে দস্তানাবন্দি করলেন সান্ধু। ২২’ বাঁ-দিক থেকে বক্সে তিরির ক্রস মনবীরকে লক্ষ্য করে। কিন্তু গোল লক্ষ্য করে পঞ্জাব স্ট্রাইকারের নির্বিষ শট কোনও বিপদে ফেলতে পারেনি সান্ধুকে। ১৯’ গুরপ্রিৎ সিং সান্ধুর লম্বা বলে পারতালুর হেড। সরাসরি অরিন্দমের হাতে ১৬’ ফের সুযোগ এটিকে-মোহনবাগানের। উইলিয়ামসের বাড়ানো থ্রু-বল ধরে গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন রয় কৃষ্ণা। কিন্তু দারুণভাবে ফিজি স্ট্রাইকারকে আড়াল করলেন জুয়ানন। ১১’ সুযোগ এটিকে-মোহনবাগানের। বাঁ-দিক থেকে মনবীরকে লক্ষ্য করে গার্সিয়ার ক্রস। রাহুল ভেকে সময়মতো এসে ক্লিয়ার করলেন। ৬’ এদু গার্সিয়ার ফ্রি-কিক থেকে ডেভিড উইলিয়ামসের হেড ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে গেল। ৫’ বল ধরে বিপক্ষ বক্সের দিকে আগুয়ান রয় কৃষ্ণাকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন জুয়ানন। ফ্রি-কিক এটিকে-মোহনবাগানের। এটিকে-মোহনবাগান: অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহুগ, প্রণয় হালদার (জয়েশ রানে), শুভাশিস বোস, এদু গার্সিয়া, মনবীর সিং, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা। বেঙ্গালুরু এফসি: গুরপ্রিৎ সিং সান্ধু (গোলরক্ষক), রাহুল ভেকে, প্রতীক চৌধুরি, জুয়ানন, উদান্ত সিং, এরিক পারতালু, দিমাস দেলগাদো, হরমনজোৎ খাবরা, ক্লেইটন সিলভা, দেশর্ন ব্রাউন, সুনীল ছেত্রী।

```