Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মুম্বই থেকে দমদমে নেমেই সোজা নির্বাচন কেন্দ্রে, শেষবেলায় ভোট দিলেন সৌরভ

সৌরভ সবসময় ভোটদানের পক্ষে। তিনি সবসময় বলেছেন, ভোটদান মানুষের গণতান্ত্রিক অধিকার, সেটি দেওয়া উচিত। তিনি ভারতের অধিনায়ক থাকতেও ভোট দিয়েছেন সপরিবারে।

মুম্বই থেকে দমদমে নেমেই সোজা নির্বাচন কেন্দ্রে, শেষবেলায় ভোট দিলেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 1 June 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: এবার লোকসভা নির্বাচনে একেবারে শেষ সময়ে ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট জীবনে বহুবার হয়েছে তিনি সফরের মাঝপথে শহরে এসে ভোট দিয়েছেন। গতবারও নির্বাচনে ভারতের প্রাক্তন অধিনায়ক বড়িশা শশিভূষণ জনকল্যাণ বিদ্যাপিঠ স্কুলে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন। এবার দিলেন শেষ সময়ে, যখন ভোট দান পর্ব প্রায় শেষের মুখে। 

সৌরভ মুম্বইতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে বিকাল পাঁচটার পরে ফিরে সোজা চলে যান ভোটদান কেন্দ্রে। তার আগে তাঁর মিডিয়া ম্যানেজার জানান, দাদা মনে হয় এবার ভোট দিতে পারবেন না। কারণ বিকাল তিনটার সময়ও তিনি মুম্বইতে ছিলেন। 

সৌরভ সবসময় ভোটদানের পক্ষে। তিনি সবসময় বলেছেন, ভোটদান মানুষের গণতান্ত্রিক অধিকার, সেটি দেওয়া উচিত। তিনি ভারতের অধিনায়ক থাকতেও  ভোট দিয়েছেন সপরিবারে। সৌরভ নিজে কলকাতা দক্ষিণের ভোটার। কলকাতায় ফিরে সৌরভ নিজেই দ্য ওয়ালকে জানালেন, ‘‘না, না আমি ভোট দিয়েছি একেবারে শেষে। মুম্বইতে গিয়েছিলাম, সোজা বিমানবন্দর থেকে চলে এসেছি ভোট দিতে, তাই দিতে পারলাম। ’’

মুম্বইতে ওই অনুষ্ঠানে বরং মহারাজ ভারতের কোচ নিয়ে নিজের মত জানিয়ে দিয়েছেন। তিনি মনে করেন, গৌতম গম্ভীর কোচ হলে সেটি ভালই হবে। কারণ কেকেআরের মেন্টর হিসেবে গম্ভীর ভাল কাজ করেছেন।

ভারতের অন্যতম সেরা অধিনায়ক বলেছেন, ‘‘আমি জানি না গম্ভীর ভারতের কোচ হওয়ার আবেদন করেছে কিনা। আগে তো আবেদন করতে হবে।’’ গত ২৭ মে ছিল কোচ হওয়ার আবেদনের শেষ সময়সীমা।

মহারাজের বক্তব্য, ‘‘গম্ভীরের এবারও কেকেআর মেন্টর থাকার সময় একটা আবেগ ছিল, জয়ের খিদে ছিল, সেটা ভাল বিষয়। ভারতের কোচ হলে ভালই কাজ করবে। আর তাছাড়া বিদেশি নয়, ভারতের কাউকেই জাতীয় দলের কোচ করা উচিত বোর্ডের।’’


```