Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বায়ার্নের রাজা লেভানদস্কি পোল্যান্ডে অনুজ্জ্বল, স্লোভাকিয়ার জয়ে ইতিহাসে পোলিশ কিপার

দ্য ওয়াল ব্যুরো: শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল পোলিশরা, পরে গোল করে সমতা ফেরানো। তারপরেও শেষ রক্ষা হয়নি। বর্তমান ফিফা ক্রম তালিকায় স্লোভাকিয়ার (৩৬) চেয়ে ১৫ ধাপ এগিয়ে ২১ নম্বরে রয়েছে পোল্যান্ড। তবুও বড় আসরে এসব অনেকক্ষেত্রে মেলে না।

বায়ার্নের রাজা লেভানদস্কি পোল্যান্ডে অনুজ্জ্বল, স্লোভাকিয়ার জয়ে ইতিহাসে পোলিশ কিপার

শেষ আপডেট: 15 June 2021 04:08

দ্য ওয়াল ব্যুরো: শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল পোলিশরা, পরে গোল করে সমতা ফেরানো। তারপরেও শেষ রক্ষা হয়নি। বর্তমান ফিফা ক্রম তালিকায় স্লোভাকিয়ার (৩৬) চেয়ে ১৫ ধাপ এগিয়ে ২১ নম্বরে রয়েছে পোল্যান্ড। তবুও বড় আসরে এসব অনেকক্ষেত্রে মেলে না। সেটাই হল ইউরো কাপের ম্যাচে। স্লোভাকিয়ার বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলতে নেমে ১-২ গোলে হেরে গেছে পোল্যান্ড। আত্মঘাতীসহ ম্যাচে দুইটি গোল করেছে পোল্যান্ডের খেলোয়াড়রাই। এর ফলে মুখোমুখি লড়াইয়ে পোল্যান্ডের চেয়ে আরও এগিয়ে গেল স্লোভাকিয়া। এ নিয়ে দুই দলের নয়বার সাক্ষাতে স্লোভাকিয়ার জয় বেড়ে হল পাঁচ, পোল্যান্ড জিতেছে তিনবার। নিজেদের ঘরের মাঠে ফেভারিট হিসেবেই ম্যাচটি শুরু করেছিল পোল্যান্ড। কিন্তু ম্যাচের প্রথমার্ধে সে অর্থে নিজেদের প্রতি সুবিচার করতে পারেননি রবার্ট লেভানদস্কিরা। তিনি সারা ম্যাচে ছিলেন নিস্প্রভ। https://twitter.com/kawowosports/status/1404499292014907398 এর আগেই যদিও বড় বিপদ ঘটিয়েছেন গোলরক্ষক শেজনি। ম্যাচের ১৮ মিনিটের মাথায় দুর্দান্ত এক টার্নে পোল্যান্ডের দুই ডিফেন্ডারকে হতভম্ব করেন রবার্ট ম্যাক। পরে গোলের উদ্দেশে নেন নিচু শট। বল গোলবারে লেগে ফিরে আসার পথে শেজনি পায়ে লেগে জড়িয়ে যায় জালে। ফলে আত্মঘাতী হিসেবে লেখা হয় এই গোল। ইউরোর ইতিহাসে এইপ্রথম কোনও গোলরক্ষক আত্মঘাতী গোল করলেন, এটি একটি নজির। প্রথমার্ধে শেজনির এই ভুলের মাশুল দ্বিতীয়ার্ধের শুরুতেই দিয়ে দেন ক্যারল লিনেত্তি। বাঁ-প্রান্ত থেকে স্লোভাকিয়ার রক্ষণ ফাঁকা করে দেন মাসিয়েজ রাইবাস। তাঁর নিচু করে নেওয়া বল লেভানদস্কির আয়ত্তের বাইরে ছিল। তবে গোলের কাছেই ছিলেন লিনেত্তি। স্লাইড করে বলে পা ছুঁয়ে দলকে সমতায় ফেরান এই মিডফিল্ডার। ক্রাইচোভিয়াকের লাল কার্ডের কারণে ম্যাচের শেষ ৩৩ মিনিট ১০ জনে খেলতে হয় পোল্যান্ডকে। যার সুবিধা পেয়ে যায় স্লোভাকিয়া। সাত মিনিটের মধ্যেই পুনরায় লিড নিয়ে নেয় তারা। আন্দ্রেজ দুদার নেওয়া কর্নারে প্রথমে হেড করেছিলেন হামসিক। পরে খুব কাছ থেকে ডান পা ছুঁইয়ে বল জালে জড়ান মিলান স্ক্রিনিয়ার।

```