Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Rohit Sharma: 'যেভাবে আজ শাসন করল...', রোহিত স্তুতিতে পঞ্চমুখ শুভমান

প্রসঙ্গত, শুভমান এই নিয়ে পরপর ২ ম্য়াচে হাফসেঞ্চুরি করলেন।

Rohit Sharma: 'যেভাবে আজ শাসন করল...', রোহিত স্তুতিতে পঞ্চমুখ শুভমান

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 9 February 2025 23:12

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকমাস ধরেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ব্য়াটে রান দেখতে পাওয়া যাচ্ছিল না। তা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি। শেষপর্যন্ত কটকের বরাবাটি স্টেডিয়ামে তিনি যাবতীয় সমালোচনার জবাব দিলেন। তাঁর চওড়া ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে শতরান। শেষপর্যন্ত ১১৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন তিনি। 

তবে রবিবার রোহিতের এই যুদ্ধটা একেবারে সামনে থেকে দেখলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক শুভমান। তিনিও এই ম্যাচে ৬০ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। শুভমানের কথায়, 'আজ ব্যাট করার সময় রোহিত যথেষ্ট ভাল মুডেই ছিল। আর ওর সঙ্গে তো ব্যাট করতে বেশ মজাই লাগে।'

প্রসঙ্গত, শুভমান এই নিয়ে পরপর ২ ম্যাচে হাফসেঞ্চুরি করলেন। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অধিনায়কের সঙ্গে তিনিই যে ওপেন করতে নামবেন, তা বলা যেতেই পারে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে যশস্বী জয়সওয়ালের। যাইহোক, শুভমান বললেন, 'আজ শুরু থেকেই রোহিত বেশ বিধ্বংসী মেজাজে ছিল। যেভাবে ইংল্যান্ডের ফাস্ট বোলারদের ও শাসন করছিল, সেটা আমি যথেষ্ট উপভোগ করছিলাম। এই উইকেট ব্যাটিং সহায়ক। কয়েকটা বল হয়ত নীচু হয়ে আসছিল।'

তিনি আরও যোগ করেন, 'ব্য়াট করার সময় রোহিতের সঙ্গে আমার যথেষ্ট কথাবার্তা হচ্ছিল। আমাদের মধ্যে একটাই কথা হচ্ছিল যে বল দেখো, বল মারো। প্রত্যেকটা বল অনুসারে শট নির্বাচন করার পরামর্শ দিচ্ছিলাম একে অপরকে। আর একবার উইকেটে সেট হওয়ার পর ও যে তাণ্ডব চালাল, সেটা তো আপনারা সকলেই দেখেছেন।'


```