Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Shoaib Akhtar: কষ্ট করে জিতল আফগানিস্তান, ক্রেডিট নিতে চাইছেন শোয়েব আখতার! দেখুন ভিডিও

সম্প্রতি শোয়েব আখতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছেন।

Shoaib Akhtar: কষ্ট করে জিতল আফগানিস্তান, ক্রেডিট নিতে চাইছেন শোয়েব আখতার! দেখুন ভিডিও

আফগানিস্তান ক্রিকেট দলকে প্রশংসায় ভরিয়ে দিলেন শোয়েব আখতার

শেষ আপডেট: 27 February 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: বুধবার (২৬ ফেব্রুয়ারি) চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেয় আফগানিস্তান ক্রিকেট দল। আফগানদের এই জয়ে যারপরনাই খুশি পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার। শহীদি অ্যান্ড কোম্পানি এই ম্যাচে ৮ রানে জয়লাভের পাশাপাশি সেমিফাইনালের আশাও এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' সমালোচনায় মুখর হলেও, আফগানিস্তান ক্রিকেট দলকে তিনি প্রশংসায় ভরিয়ে দেন এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।

আফগানিস্তানের এই জয়ের কৃতিত্ব নিতে চাইছেন শোয়েব!

সম্প্রতি শোয়েব আখতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে গুলবাদিন নাইবকে আগেই পরামর্শ দিয়েছিলেন যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে যেন তারা কোনওভাবে ছেড়ে কথা না বলে। অবশেষে আফগানিস্তান যে যাবতীয় প্রতিকূলতাকে জয় করে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হারাতে পেরেছে, সেকারণে তাঁর মুখে প্রশংসার ফোয়ারা দেখতে পাওয়া যায়। আফগানিস্তানে ক্রিকেট খেলার পরিকাঠামো প্রায় নেই বললেই চলে। সেখান থেকে উঠে এসে ইংল্যান্ডের মতো ক্রিকেট দৈত্যকে পরাস্ত করা কম বড় কথা নয়! শোয়েব জানালেন যে আফগানিস্তানের উচিত আগামী ম্যাচে অস্ট্রেলিয়াকে কীভাবে হারাবে সেটা নিয়ে পরিকল্পনা শুরু করে দেওয়া। কারণ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পুনরাবৃত্তি তিনি আর দেখতে চান না।

আখতার বললেন, 'অভিনন্দন আফগানিস্তান, তোমাদের জন্য আমি খুব খুশি। আমার মনে আছে যে গুলবাদিনকে বলেছিলাম যে দয়া করে ইংল্যান্ডকে হারিও। ও আমাকে কথা দিয়েছিল যে ভয় পেও না ভাই। আমরা ওদের ছেড়ে কথা বলব না। আমি আরও বলেছিলাম যে অস্ট্রেলিয়াকেও ছাড়া যাবে না। গুলবাদিনের সঙ্গে এই কথাগুলো আমার দুবাইয়ে হয়েছিল। বলেছিলাম, যে কোনও মূল্যে জিততেই হবে। আজ তোমরা গোটা আফগানিস্তানকে যথেষ্ট গর্বিত করেছে। কীভাবে ক্রিকেট খেলতে হয়, এতদিনে সেই ম্যাচিউরিটি তোমাদের মধ্যে এসেছে। একটা বড় দলকে তোমরা হারিয়েছ। এই দিনটা উপভোগ করো। কিন্তু, মাথায় রেখো যে এখনও পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত হয়নি।'

সঙ্গে শোয়েব আরও যোগ করেছেন, 'অস্ট্রেলিয়া তোমাদের যে হাল করেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি আমি দেখতে চাই না। এই টুর্নামেন্টে সবথেকে কঠিন গ্রুপে তোমাদের রাখা হয়েছে। খেলতে হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কী অসাধারণ একটা ম্যাচ তোমরা খেললে! এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।'


```