দ্য ওয়াল ব্যুরো: আবারও বড় বিতর্কে নাম জড়ালেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। হরভজনের সঙ্গে সম্প্রতি একটি বিতর্কে নাম জড়িয়ে গিয়েছিল। এবার একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে সেট ছেড়ে বেরিয়ে গিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। শুধু তাই নয়, সেই টিভি চ্যানেলের বিশেষজ্ঞ হিসেবেও নিজের চুক্তি বাতিল করে দিয়েছেন।
শোয়েবের যুক্তি, ওই অনুষ্ঠানের সঞ্চালক তাঁকে অপমান করেছেন। মঙ্গলবার নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছিলেন শোয়েব। একই অনুষ্ঠানে ছিলেন ভিভ রিচার্ডস, ডেভিড গাওয়ার, রশিদ লতিফ, উমর গুল, আকিব জাভেদরা।
অনুষ্ঠানটি ভালই পরিচালনা করছিলেন সঞ্চালক নওয়াজ নিয়াজ। তিনি শোয়েব কোনও একটি বিষয় নিয়ে জানালে তিনি অপমানিত বোধ করেন। জানিয়ে দেন, আমি এই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চাই। বলেই তিনি সটান বেরিয়ে যান কিংবদন্তির মধ্যে থেকে।
তারপর নিজের টুইটারে শোয়েব জানিয়েছেন, আমি নওয়াজের সঙ্গে একটি বিষয় নিয়ে রসিকতা করছিলেন। ও বিষয়টি ধরতে না পেরে আমাকে অপমান করে বসে, আমার সেটি ভাল লাগেনি। আমি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গিয়েছি।
শোয়েব আরও বলেছেন, আমার সামনে সেইসময় বসেছিল ভিভ ও ডেভিড (গাওয়ার), আমারও ভাল লাগেনি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে। কিন্তু আমার কিছু করণীয় ছিল না। কারণ আমি নওয়াজকে বলেছিলাম, বিষয়টি মানিয়ে নিতে। কিন্তু নওয়াজ তাই চায়নি। সেইজন্যই আমি বেরিয়ে গিয়েছি।’’
শোয়েবের রেগে যাওয়ার কারণ, তিনি পাক দলের হ্যারিস রউফের লাগাতার প্রশংসা করে যাচ্ছিলেন। সেই কারণেই সঞ্চালক তাঁকে থামাতে চাইলে তিনি তৎক্ষণাৎ বলে ওঠেন, তোমার এত সমস্যা হচ্ছে কেন আমি হ্যারিসের প্রশংসা করছি বলে! সঞ্চালক বলে ওঠেন, কেন হ্যারিস কী আপনার কেউ হয়?