Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শিবেদা'র ইচ্ছে, ইছাপুরেই এক টুকরো আর্জেন্টিনা

দ্য ওয়াল ব্যুরো: সালটা ১৯৮৬। মেক্সিকোর এস্টাডিও আজটেকা স্টেডিয়ামে মেক্সিকান ওয়েভের সামনে ছবি আঁকছেন ৫ ফুট ৬ ইঞ্চির দিয়েগো আর্মান্দো মারাদোনা। ১৩ হাজার ১৫৫ কিলোমিটার দূরে ইছাপুরের নবাবগঞ্জের বাড়িতে বসে সেই ছবি মুগ্ধ করছে তাঁকে। করে তুলছে নীল

শিবেদা'র ইচ্ছে, ইছাপুরেই এক টুকরো আর্জেন্টিনা

শেষ আপডেট: 12 June 2018 17:09

দ্য ওয়াল ব্যুরো: সালটা ১৯৮৬। মেক্সিকোর এস্টাডিও আজটেকা স্টেডিয়ামে মেক্সিকান ওয়েভের সামনে ছবি আঁকছেন ৫ ফুট ৬ ইঞ্চির দিয়েগো আর্মান্দো মারাদোনা। ১৩ হাজার ১৫৫ কিলোমিটার দূরে ইছাপুরের নবাবগঞ্জের বাড়িতে বসে সেই ছবি মুগ্ধ করছে তাঁকে। করে তুলছে নীল-সাদা জার্সির এমন সমর্থক যা আজ ৩২ বছর পরেও অটুট। নাম শিবশঙ্কর পাত্র। পাড়ার ছেলেরা ভালোবেসে ডাকে শিবে'দা। দোতলা বাড়ির নিচেই চায়ের দোকান। সারাদিন সেখানেই আড্ডা মারে সদ্য গোঁফের রেখা ওঠা তরুণ থেকে শুরু করে লাঠি হাতে আসা বৃদ্ধরাও। এ হেন শিবে'দা আর্জেন্টিনার ভক্ত। শুধু ভক্ত বললে হয়তো ভুল হবে, তাঁর জীবন জুড়েই আর্জেন্টিনা। বৃহস্পতিবার থেকেই মস্কোর মাটিতে বিশ্ব জয়ের লক্ষ্যে নামছে ৩২ টি দেশ। তার মধ্যে আছেন নীল- সাদা জার্সিধারী 'এগারো'ও। নিজের প্রাণের দলকে সমর্থন করতেই গোটা বাড়ি রাঙিয়ে তুলেছেন নীল-সাদা রঙে। শুধু বাইরেই নয়, ভেতরের ঘরের দেওয়াল জুড়েও মেসির ছবি। সারাদিন চা বিক্রি করেন আর্জেন্টিনার জার্সি পরে। তাঁর মতে মেসি হলেন মারাদোনার পরবর্তী সংস্করণ। মারাদোনার 'হ্যান্ডস অফ গড' থেকে শুরু করে 'শতাব্দীর সেরা গোল', সবই বেরিয়েছে লিওর পা থেকেও। এমনকী ২৪ জুনের জন্য স্পেশ্যাল প্ল্যানও সাড়া তাঁর। সেদিন যে মেসির জন্মদিন। তাই মেসির ছবি দেওয়া কেক কাটা থেকে শুরু করে পাড়ার ছেলেদের মেসির ছবি লাগানো টিশার্ট বিতরণ সব করবেন শিবে'দা। শুধু একটাই আক্ষেপ! খেলা দেখতে যেতে পারলেন না। হাজার ষাটেক টাকা জমিয়েছিলেন। কিন্তু তাতে তো হবে না। তার মধ্যে দুই মেয়ের পড়ার খরচ। কিন্তু যেতে পারছেন না তো কী, টিভির সামনে বসেই সবার সঙ্গে দেখবেন খেলা। গলা ফাটাবেন আর্জেন্টিনার জন্য। রোজ প্রার্থনা করবেন যাতে মেসির হাতে ওঠে বিশ্বকাপ। মস্কোর মাটিতে নিজের দেশের জন্য লড়াই করবেন মেসি। হয়তো জানতেই পারবেন না সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরে নবাবগঞ্জের বাড়িতে বসে তাঁর জন্য গলা ফাটাচ্ছেন এক ফুটবল পাগল, আর্জেন্টিনা পাগল শিবশংকর বাবু। যিনি ইছাপুরেই বানিয়ে ফেলেছেন এক টুকরো আর্জেন্টিনা।

```