Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নাইটদের ম্যাচে কেন গ্যালারিতে শাহরুখের পাশে জুহি নেই, কারণ জানালেন অভিনেত্রীই

কেকেআর ম্যাচে ভিভিআইপি এনক্লোজারে দেখা যায়, শাহরুখের পাশে থাকেন তাঁর প্রিয় বান্ধবী জুহি চাওলা। কিন্তু এবার বলিউড অভিনেত্রীকে মাঠে দেখা যাচ্ছে না।

নাইটদের ম্যাচে কেন গ্যালারিতে শাহরুখের পাশে জুহি নেই, কারণ জানালেন অভিনেত্রীই

শেষ আপডেট: 4 April 2024 19:18

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের জয়ের হ্যাটট্রিক হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতে দুটি অ্যাওয়ে ম্যাচেও জয় আদায় করে নিয়েছেন নাইটরা।

দলের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও নিজেদের কাজটি ঠিকঠাক করেছেন তারকারা। মেন্টর গৌতম গম্ভীর দায়িত্বে আসার পরে দলের চেহারা পাল্টে গিয়েছে। তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই মাঠে ছিলেন মালিক শাহরুখ খান।

কলকাতায় ছিলেন, তারপর বেঙ্গালুরুতে না থাকলেও বুধবার রাতে ভাইজাগে হাজির ছিলেন কিং খান। শাহরুখকে পুরো গ্রুপ নিয়ে খেলা দেখতে দেখা গিয়েছে। কিন্তু নাইটদের খেলা দেখতে আসছেন না ফ্রাঞ্চাইজির অন্যতম অংশীদার জুহি চাওলা।

এমনিতেই কেকেআর ম্যাচে ভিভিআইপি এনক্লোজারে দেখা যায়, শাহরুখের পাশে থাকেন তাঁর প্রিয় বান্ধবী জুহি চাওলা। কিন্তু এবার বলিউড অভিনেত্রীকে মাঠে দেখা যাচ্ছে না।

এর কারণ কী? জুহি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘দল যখন ভাল খেলে, সেইসময় কোনও সমস্যা নেই। কিন্তু ক্রিকেটাররা যখন ব্যর্থ হয়, দল কোনও ম্যাচে হারে। শাহরুখ সেইসময় আমার পাশে থেকে সমানে আমাকে বকাবকি করে। সারাক্ষণ আমার প্রতি বিরক্তি প্রকাশ করে। এই কারণেই ওঁর সঙ্গে আমার খেলা দেখতে ভাল লাগে না। বারবার শাহরুখকে বুঝিয়েছি আমাকে না বলে টিমকে এইসব বিষয়ে বলা উচিত। কিন্তু শুনতে চায় না আমার কথা।’’

শাহরুখ ও জুহি ভাল বন্ধু। জুহির খারাপ সময়ে কিং খান যেমন পাশে ছিলেন, তেমনি শাহরুখের দুঃসময়ে জুহি পাশে থেকে মানসিক শক্তি জুগিয়েছিলেন। এমনকী কলকাতা টিম কেনার বিষয়ে শাহরুখ ও জুহি একসঙ্গে এগিয়েছিলেন।

এবার তাই নাইটদের ম্যাচে জুহি কেন আসছেন না, সেই নিয়ে জল্পনাও ছিল। অনেকেই মনে করছিলেন, জুহির কী কোনও কারণে মোহভঙ্গ ঘটেছে? আসল কারণ জানালেন কিং খানের বান্ধবী। জুহি রসিকতার সঙ্গেই জানান, শাহরুখের সঙ্গে খেলা দেখতে ভাল লাগে না। দল ভাল না খেললে সমানে আমাকে বিরক্ত করে যায়!


```