Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘যুবির ভয়ে শুভমান, অভিষেক কাঠ হয়ে থাকে!’ মেন্টর যুবরাজের অচেনা চেহারা তুলে ধরলেন শবনম সিং

প্রথমজন, একটু বেশি অভিজ্ঞ যিনি, তাঁর নাম শুভমান গিল (Shubhman Gill)। দ্বিতীয় জন অভিষেক শর্মা (Abhishek Sharma)। দুজনেই বেড়ে উঠেছেন যার ছত্রচ্ছায়ায় তিনি যুবরাজ সিং (Yuvraj Singh)।

‘যুবির ভয়ে শুভমান, অভিষেক কাঠ হয়ে থাকে!’ মেন্টর যুবরাজের অচেনা চেহারা তুলে ধরলেন শবনম সিং

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 April 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: তিনি বন্ধুর মতো মেশেন ঠিকই। আবার তাঁর ভয়েই কাঠ হয়ে থাকেন দুজন তরুণ ক্রিকেটার। একজন টিম ইন্ডিয়ার (Team India) ভাবী অধিনায়ক হয়ে ওঠার অন্যতম দাবিদার। অন্যজন গায়ে জাতীয় দলের জার্সি গলালেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সেভাবে জমি বানাতে পারেননি। যদিও পরিশ্রম জারি রয়েছে। আইপিএলে চোখধাঁধানো ইনিংস উপহার দিয়ে চলেছেন।

প্রথমজন, একটু বেশি অভিজ্ঞ যিনি, তাঁর নাম শুভমান গিল (Shubhman Gill)। দ্বিতীয় জন অভিষেক শর্মা (Abhishek Sharma)। দুজনেই বেড়ে উঠেছেন যার ছত্রচ্ছায়ায় তিনি যুবরাজ সিং (Yuvraj Singh)। অভিষেক, শুভমানের ‘ফ্রেন্ড, ফিলজফার ও গাইড’। ক্রিকেটের ময়দানকে গুডবাই জানিয়েছেন ঠিকই। কিন্তু পর্দার আড়ালে থেকে আপাতত উদ্ভিন্ন প্রতিভার মন্ত্রদাতা হয়ে উঠেছেন যুবরাজ সিং। যার ফসল শুভমান, অভিষেকের নজরকাড়া উত্থান।

যুবরাজ কীভাবে গাইড করেছেন দুই উঠতি প্রতিভাকে—সেটা চোখের সামনে থেকে দেখেছিলেন শবনম সিং (Shabnam Singh)। যুবরাজের মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন শবনম। বলেছেন, ‘যুবরাজ শুভমান, অভিষেকের সমস্ত খেলা দেখে। তারপর সন্ধ্যায় পারফরম্যান্সের কাটাছেঁড়ার জন্য দুজনকে ডেকে পাঠায়। সেই সময় ওরা ভয়ে কাঠ হয়ে থাকে।‘

যদিও শুধুই গরম চালে নয়, নরম ঢঙেও দুই উঠতি প্রতিভার বিকাশে ছাপ রেখেছেন যুবি। কীভাবে? সেটা কিছুদিন আগে ফাঁস করেছিলেন যুবরাজ স্বয়ং। মজার সুরে বলেছিলেন, ‘আমি যখন খেলতাম, তখন আমার মা নার্ভাস থাকত। এখন ওরা ক্রিজে থাকলে আমার হাত কাঁপে। আসলে এই দুই ক্রিকেটার যখন বেড়ে উঠছে, সেই সময় আমি ট্রেনিং, মেন্টরিং কিংবা শুধু পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়ে এসেছি।‘

প্রসঙ্গত, শুভমান গিলকে আগামিদিনের সম্ভাব্য অধিনায়ক মনে করছে টিম ম্যানেজমেন্ট। নেতৃত্ব দিচ্ছেন গুজরাত টাইটানসকে। চ্যাম্পিয়নস ট্রফিতেও দেশের জার্সিতে খেলেছেন। রান তুলেছেন। অন্যদিকে অভিষেক শর্মা ঝুঁকিহীন স্ট্রোক প্লে, অকুতোভয় মানসিকতা, লড়াকু মেজাজ ও ধারাবাহিকতার জন্য চর্চায় এসেছেন।


```