দ্য ওয়াল ব্যুরো: তারায় ভরা দুটো দল। একদিকে রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহোদের ব্রাজিল। প্রতিপক্ষ অলিভার কান, মাইকেল বালাক, মিরোস্লাভ ক্লোসেদের জার্মানি।
ফুটবল বিশেষজ্ঞদের অধিকাংশই এগিয়ে রেখেছিলেন তারকাখচিত ব্রাজিলকে। কিন্তু বিশ্লেষনের শেষে প্রায় প্রত্যেকেই লিখেছিলেন জার্মানির তে’কাঠির নীচে আছেন অলিভার কান। কিন্তু ফাইনালে দেখা গিয়েছিল অন্য ছবি। কানকে উল্টো দিকে ফেলে বল জালে জড়িয়ে দিয়েছিলেন রোনাল্ডো। আর তারিখটা ছিল ৩০ জুন।
সোশ্যাল মিডিয়ায় নানান মুহূর্তের ছবি পোস্ট করে ব্রাজিল সমর্থকরা সেলিব্রেট করলেন সেই সোনালি দিন।
[URIS id=15362]