Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হার্দিককে কটাক্ষ ওয়াংখেড়ের দর্শকদের, মেজাজ হারালেন মঞ্জরেকারও!

তারমধ্যে এদিন টস করতে গেলে তাঁকে ঘিরে গ্যালারি থেকে ক্রমাগত রোহিত, রোহিত... চিৎকার হতে থাকে। এই ঘটনায় সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকার পর্যন্ত অস্বস্তিতে পড়ে যান।

হার্দিককে কটাক্ষ ওয়াংখেড়ের দর্শকদের, মেজাজ হারালেন মঞ্জরেকারও!

শেষ আপডেট: 1 April 2024 21:03

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবির ঘিরে নানা সমস্যা। সবচেয়ে বড় কথা, রোহিত শর্মাকে দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে ভালভাবে নিতে পারেননি ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকরা। সেই কারণেই প্রতি ম্যাচে হার্দিক পান্ডিয়া টস করতে যাওয়ার সময় তাঁকে ঘিরে নানা কটাক্ষ উড়ে আসছে।

সোমবারও এই ঘটনার ব্যতিক্রম হয়নি। গত ম্যাচে হার্দিক যেমন দলের দুটি প্রথম একাদশ লিখে নিয়ে গিয়েছিলেন। টসে জিতে ফিল্ডিং নিলে কী করবেন, আর টসে হেরে ব্যাটিং করতে হলে কী দল হবে, সেটি লিখে নিয়ে গিয়েও দলের ক্রিকেটারদের নাম বলতে পারেননি।

হার্দিক নিজেও বেশ চাপে রয়েছেন। তারমধ্যে এদিন টস করতে গেলে তাঁকে ঘিরে গ্যালারি থেকে ক্রমাগত রোহিত, রোহিত... চিৎকার হতে থাকে। এই ঘটনায় সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকার পর্যন্ত অস্বস্তিতে পড়ে যান। তিনি কথাই বলতে পারছিলেন না। সেইসময় তিনি মাঠের দর্শকদের উদ্দেশে বলতে থাকেন, প্লিজ ভদ্র আচরণ করুণ। সেই নিয়ে আবার সোশ্যাল মাধ্যমেও প্রাক্তন ক্রিকেটারকে কটুক্তি করে জানানো হয়, আপনিও দয়া করে জ্ঞান বিতরণ করবেন না। আপনার জ্ঞান কেউ শুনতে আসেনি!


```