Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

একই দিনে তিনবার পাক বধ! জুনিয়র সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন ভারতের ছোটরা

একই দিনে তিনবার পাক বধ! জুনিয়র সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন ভারতের ছোটরা

শেষ আপডেট: 30 September 2023 23:57

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রীড়াকাশে এমন দিন বোধকরি আসেনি। যে দিনে তিনবার ভারতীয় তারকারা পাকিস্তানকে তছনছ করে দিয়েছে।

এশিয়ান গেমসে শনিবার সেটাই ঘটেছে। প্রথমে দুপুরে ভারতীয় দল স্কোয়াশে হারিয়েছে পাক দলকে। ব্যবধান ২-১। তারপর সন্ধ্যাবেলায় গেমস হকিতে ভারত ১০-২ গোলে দুরমুশ করেছে পাক দলকে।

শেষবেলায় ভারতীয় সময়ে প্রায় পৌনে এগারোটা নাগাদ অনূর্ধ্ব ১৯ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন ভারতীয় ছোটরা। ফাইনাল ম্যাচে হারিয়েছে সেই পাকিস্তানকে ০-৩ গোলে।

সম্প্রতি সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় সিনিয়র দল সাফ চ্যাম্পিয়নশিপে পাক দলকে হারিয়েছিল। সেদিনও সুবিধে করতে পারেনি পাক দল। যারা এদিন আবার ইস্টবেঙ্গলের বাতিল কোচ স্টিফেন কনস্টানটাইনকে একটি ম্যাচের জন্য কোচ করেছে।

কাঠমান্ডুতে ভারতের ছোট তারকারা বিরতির পরে একপ্রকার উড়িয়ে দিয়েছে বিপক্ষ দলকে। ম্যাচের ৬৪ মিনিটে মাংলেথাং কিপেনের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। ওই গোলের পরেই ভারত তেড়েফুড়ে আক্রমণে যেতে থাকে। এ বারও গোল করেন মাংলেথাং। ইনজুরি টাইমে ভারতের পক্ষে শেষ গোলটি করে ফল ৩-০ করেন জামসার গোয়ারি।

এই নিয়ে ভারতীয় জুনিয়র দল আটবার সাফ সেরার সম্মান পেল। ভারতীয় দল এদিন ভাল খেললেও গোল পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গোলের বহু সুযোগ মিস করেছে দল। ম্যাচের সেরা হয়েছেন এদিনের জোড়া গোলদাতা মাংলেথাং।


```