Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিদায় জুভেন্টাস, ম্যান সিটিকে প্রত্যাখ্যান করে একযুগ বাদে ম্যান ইউতে সই রোনাল্ডোর

দ্য ওয়াল ব্যুরো: শেষবারের মতো জুভেন্টাস ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার সকালে তুরিনে দলের প্র্যাকটিসে এসেও গা ঘামাতে মাঠে নামেননি। সতীর্থদের জানিয়ে দিয়েছেন, তিনি চললেন অন্য এক দেশে, তাঁর সামনে আবারও নয়া চ্যালেঞ্জ। তিনি শেষমেশ সই করলে

বিদায় জুভেন্টাস, ম্যান সিটিকে প্রত্যাখ্যান করে একযুগ বাদে ম্যান ইউতে সই রোনাল্ডোর

শেষ আপডেট: 27 August 2021 16:20

দ্য ওয়াল ব্যুরো: শেষবারের মতো জুভেন্টাস ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার সকালে তুরিনে দলের প্র্যাকটিসে এসেও গা ঘামাতে মাঠে নামেননি। সতীর্থদের জানিয়ে দিয়েছেন, তিনি চললেন অন্য এক দেশে, তাঁর সামনে আবারও নয়া চ্যালেঞ্জ। তিনি শেষমেশ সই করলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। ১২ বছর বাদে ফের পুরনো সংসারে ফিরছেন সি আর সেভেন। গতকাল রাতে পর্তুগিজ এক ক্রীড়া সাংবাদিক টুইট করে জানান, রোনাল্ডোর সঙ্গে ম্যান সিটির দু’বছরের চুক্তি হয়ে গিয়েছে। কিন্তু এদিন জানা যায়, রোনাল্ডোকে যা প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি তাঁর পছন্দ হয়নি। তাই তিনি ম্যান সিটিকে নাকচ করে ম্যান ইউতে চলে গেলেন। ২৪ মিলিয়ন ইউরোতে তিনি পুরনো সংসারে গেলেন। রোনাল্ডোকে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ আলো করে দেখা যাবে। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ম্যান ইউতে কাটানোর পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। এর মধ্যে জুভেন্টাস ঘুরে ফের ম্যান ইউতে ফিরলেন তিনি ১২ বছর পরে। https://twitter.com/FootballJOE/status/1431284318245113856 স্কাই স্পোর্টসের প্রতিবেদন, ব্যক্তিগত বিমানে চড়ে তুরিন ছেড়ে চলে গিয়েছেন রোনাল্ডো। শুক্রবার ৪০ মিনিটের মতো জুভেন্টাসের ট্রেনিং গ্রাউন্ডে ছিলেন তিনি। আগের দিন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছিলেন, রোনাল্ডো ক্লাব ছাড়তে চান সেই কথা জানিয়ে দিয়েছেন তাঁকে। তাই শনিবারের ম্যাচের জন্য তাঁকে প্র্যাকটিসে ডাকা হয়নি। https://twitter.com/SofaScoreINT/status/1431284678854594561 অ্যালেগ্রি বলেন, ‘‘গতকাল, রোনাল্ডোর সঙ্গে কথা বলেছি। সে আমাকে জানিয়েছে, জুভেন্টাসে আর থাকতে চায় না। তাই আগামীকালের (এমপোলির বিপক্ষে) ম্যাচের জন্য তাকে ডাকা হয়নি। আজ সকালে সে অনুশীলন করেনি।’’ https://twitter.com/PLforIndia/status/1431289631811592197 ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসেন তিনি। তার হঠাৎ এভাবে চলে যাওয়া হতাশার কি না? এমন প্রশ্নে অ্যালেগ্রি বলেন, ‘‘আমি হতাশ নই। কারণ রোনাল্ডো তাঁর নিজের সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমার কিছু বলার নেই। জুভেন্টাসের জন্য অনেক করেছে, এখন চলে যাচ্ছে, জীবন যদিও থেমে থাকবে না।’’        

```