Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'জল খান, কোক নয়', কোল্ড ড্রিঙ্কের বোতল সরিয়ে দিলেন 'বিরক্ত' রোনাল্ডো, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বছর তিনেক আগে যখন তিনি রিয়ালে ছিলেন তখন মাদ্রিদের একদল চিকিৎসক তাঁর স্বাস্থ্যের খুঁটিনাটি তুলে ধরেন। রিপোর্টে দেখা যায় রোনাল্ডোর বডি ফ্যাট ৭ শতাংশ। আন্তর্জাতিক ফুটবলারদের যা গড়ে ১১ শতাংশের উপর থাকে। অন্যদিকে মাসল মাসের হ

'জল খান, কোক নয়', কোল্ড ড্রিঙ্কের বোতল সরিয়ে দিলেন 'বিরক্ত' রোনাল্ডো, দেখুন ভিডিও

শেষ আপডেট: 15 June 2021 11:46

দ্য ওয়াল ব্যুরো: বছর তিনেক আগে যখন তিনি রিয়ালে ছিলেন তখন মাদ্রিদের একদল চিকিৎসক তাঁর স্বাস্থ্যের খুঁটিনাটি তুলে ধরেন। রিপোর্টে দেখা যায় রোনাল্ডোর বডি ফ্যাট ৭ শতাংশ। আন্তর্জাতিক ফুটবলারদের যা গড়ে ১১ শতাংশের উপর থাকে। অন্যদিকে মাসল মাসের হার ৫০ শতাংশ। আর পাঁচজন খেলোয়াড়দের যা ৪৬ শতাংশ ছোঁয় কিনা সন্দেহ। আর এতকিছুর পর তাঁরা নিদান দেন, বয়স ৩৩ হলে কী হবে! শারীরিক সক্ষমতায় রোনাল্ডো একজন ২৩ বছরের উঠতি প্লেয়ারের মতোই সচল, সমর্থ। চিকিৎসকেরা যে সেদিন ভুল বলেননি, সেটার আরও একবার প্রমাণ মিলল গতকাল। আজ, ভারতীয় সময় রাত সাড়ে ন'টায় ইউরোর 'গ্রুপ অব ডেথে' হাঙ্গেরির বিরুদ্ধে নামছে পর্তুগাল। তার জন্য সোমবার কোচ ফার্নান্দো সান্তোসকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রোনাল্ডো। কনফারেন্স টেবিলে জলের বোতলের পাশে রাখা ছিল দু'বোতল কোক। চেয়ারে বসার আগেই রোনাল্ডোর চোখ টেবিলে যায়। সেখানে কোকের বোতল দেখামাত্র মনে মনে বিরক্ত হন তিনি। হাবেভাবে সেটা ফুটেও ওঠে। তারপর সময় নষ্ট না করেই বোতল দু'টি ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দূরে ঠেলে দেন রোনাল্ডো। দেখুন ভিডিও। https://twitter.com/i/status/1404522910107291650 গোটা ঘটনায় খানিক অবাকই হন সকলে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন খোদ ম্যানেজারও। তারপর জলের বোতল উপরে তুলে সিআর সেভেন বলেন, 'আগুয়া'। পর্তুগিজ ভাষায় যার অর্থ জল। অর্থাৎ, ঠারেঠোরে তিনি বোঝাতে চাইলেন, জল খাও, কোক নয়। এর আগেও জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস নিয়ে নিজের অপছন্দের কথা জানিয়েছিলেন রোনাল্ডো। এই নিয়ে নিজের ছেলেকেও কড়া শাসনে রাখেন তিনি। একবার একটি সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, 'আমার ছেলে প্রায়শই চিপস, ফান্টা, কোকা-কোলা খায়। আমি এটা একদম বরদাস্ত করতে পারি না।'

```