Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Rohit Sharma: দেশে ফিরলেন রোহিত, রাজকীয় সংবর্ধনা ভারতীয় ক্রিকেট অধিনায়ককে

টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার পর এবার রোহিত শর্মা ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ধামাকার প্রস্তুতি গ্রহণ করছেন।

Rohit Sharma: দেশে ফিরলেন রোহিত, রাজকীয় সংবর্ধনা ভারতীয় ক্রিকেট অধিনায়ককে

মুম্বই বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা রোহিত শর্মাকে

শেষ আপডেট: 11 March 2025 19:21

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। এই বছর ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। মঙ্গলবার (১১ মার্চ) ভারতের মাটিতে পা রেখেছেন হিটম্যান। দেশের মাটিতে ভারতীয় অধিনায়ক পা রাখার সঙ্গে সঙ্গেই একবারে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোহিতের গাড়ির চারপাশে বিশাল জমায়েত দেখতে পাওয়া গিয়েছে। প্রত্যেকের মুখেই রোহিত শর্মার নামে জয়ধ্বনি শুনতে পাওয়া যায়। সকলেই রোহিতকে দেখে 'ইন্ডিয়া চা রাজা' বলে চিৎকার করছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। রোহিতের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে।

রোহিতের রাজকীয় সংবর্ধনা

রোহিতের মুম্বই প্রত্যাবর্তনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হিটম্যান নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। রোহিতের আশপাশে সমর্থকদের ভিড় স্পষ্টই চোখে পড়ছিল। টিম ইন্ডিয়ার অধিনায়কের গাড়ির পিছনে বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের গাড়িও দেখতে পাওয়া যায়। যদিও রোহিত গাড়ি থেকে বেরোতে পারেননি। গাড়ির ভিতর থেকেই তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন।

প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাট কার্যত গর্জন করেছিল। ৮৩ বল খেলে তিনি ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। পাশাপাশি শুভমান গিলের সঙ্গে প্রথম উইকেটে তিনি শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। আর সেকারণে ফাইনালের লড়াইয়ে কিউয়ি ব্রিগেড অনেকটা ব্যাকফুটে চলে যায়। হিটম্যানের এই ইনিংসের দৌলতেই টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করেছে।

এবার আইপিএল টুর্নামেন্টে ধামাকার পালা

টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার পর এবার রোহিত শর্মা ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ধামাকার প্রস্তুতি গ্রহণ করছেন। মেগা অকশনের আগেই মুম্বই ইন্ডিয়ান্স হিটম্যানকে রিটেন করেছিল। যদিও এই টুর্নামেন্টে রোহিত একজন ব্যাটার হিসেবেই পারফর্ম করবেন। ২০২৪ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল। গত আইপিএল মরশুমে রোহিত শর্মা ব্যাট হাতে বেশ ভাল পারফরম্যান্স করেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে রোহিত শর্মা ১৪ ম্যাচে ১৫০-এর স্ট্রাইক রেটে মোট ৪১৭ রান করেছিলেন। এরমধ্যে একটি শতরান এবং একটি হাফসেঞ্চুরি ছিল। যদিও টুর্নামেন্ট শেষে মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের একেবারে নীচে ছিল। আগামী ২২ মার্চ থেকে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হবে। আর ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে আগামী ২৫ মে।


```