Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

IPL 2025: ‘ভুল থেকে শিখতে সময় লাগছে’, হতশ্রী ঘরোয়া ফর্ম নিয়ে আত্মসমালোচনা হেজলউডের

গতকাল বৃষ্টিবিঘ্নিত চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাবের হাতে পরাস্ত হয় আরসিবি। প্রথমে ব্যাট করতে নেমে গোড়াতেই মুখ থুবড়ে পড়েন বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। অন্তিম লগ্নে টিম ডেভিড ৫০ রানের ইনিংস না খেললে স্কোরবোর্ডে ৯৫ রান তুলতেই পারত না আরসিবি।

IPL 2025: ‘ভুল থেকে শিখতে সময় লাগছে’, হতশ্রী ঘরোয়া ফর্ম নিয়ে আত্মসমালোচনা হেজলউডের

জস হেজলউড

শেষ আপডেট: 19 April 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: দলের ব্যাটসম্যানরা ভুল করছে। আর সেই ভুল থেকে শিখতে অনেক সময় নিচ্ছে। পরপর তিনটি ঘরের ম্যাচে পরাজয়ের পর এই ভাষাতেই আত্মসমালোচনা করলেন আরসিবি বোলার জস হেজলউড।

গতকাল বৃষ্টিবিঘ্নিত চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাবের হাতে পরাস্ত হয় আরসিবি। প্রথমে ব্যাট করতে নেমে গোড়াতেই মুখ থুবড়ে পড়েন বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। অন্তিম লগ্নে টিম ডেভিড ৫০ রানের ইনিংস না খেললে স্কোরবোর্ডে ৯৫ রান তুলতেই পারত না আরসিবি। তাতে লজ্জা আরও বাড়ত। পরে বল হাতে হেজলউড পাল্টা আক্রমণের চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। ১২ ওভার ১ বলেই টার্গেট তুলে ফেলে পাঞ্জাব।

চলতি মরশুমে ঘরের মাঠে একেবারেই ছন্দে নেই আরসিবি। প্রথমে গুজরাত টাইটানস, তারপর চেন্নাই সুপার কিংস এবং গতকাল পাঞ্জাব। ঘরের মাঠে লাগাতার তিনটি ম্যাচে পরাজিত হয়েছেন কোহলিরা। যতগুলি জয় এসেছে, সবই প্রতিপক্ষের মাঠে। এই নিয়ে নানান তত্ত্ব উঠলেও হেজেলউড যদিও দুটি বিষয়কে ফ্যাক্টর হিসেবে দাঁড় করিয়েছেন। এক: পিচ। দুই: ভুল থেকে শিক্ষা না নেওয়া।

বাইশ গজ নিয়ে অস্ট্রেলীয় পেসারের বক্তব্য, ‘আমার মতে, এটা চিন্নাস্বামীর পরিচিত উইকেট নয়। প্রথাগতভাবে বাউন্স থাকে ঠিকই। কিন্তু সেসব আগের কথা। এখন ধারাবাহিকভাবে একই রকম উইকেট দেখা যাচ্ছে।‘ উল্লেখ্য, আরসিবি মেন্টর দীনেশ কার্তিকও এর আগে উইকেট নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন। দিল্লির কাছে হেরে কিউরেটরের সঙ্গে কথা বলবেন বলেও মন্তব্য করেছিলেন তিনি।

যদিও দীনেশের মতো শুধুমাত্র পিচকেই হারের কারণ বলতে নারাজ হেজলউড। খেলোয়াড়রা যে ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না, তাকেও সামনে টেনে এনেছেন। বলেছেন, ‘এই নিয়ে ঘরের মাঠে তিন নম্বর হার। এর কারণ, হয়তো প্রথম দুটো ম্যাচ থেকে আমরা সেভাবে শিখতে পারিনি। সময় নিয়েছি। তারপর সংশোধনকে কাজেও লাগাইনি। আজ যেমন আগের দুটো ম্যাচের চাইতে ভাল খেলেছি। উন্নতি করছি। কিন্তু সবই খুব ধীরে। দ্রুত নয়।‘


```