
বেঙ্গালুরুর উইকেট পতনের পরে রাজস্থান বোলারদের উচ্ছ্বাস।
শেষ আপডেট: 22 May 2024 21:20
দ্য ওয়াল ব্যুরো: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দারুণ শুরু করেছিল ম্যাচটিতে। কিন্তু ফাফ ডু প্লেসিসকে (১৭) আউট করে প্রথম আঘাত হানেন রাজস্থানের পেসার ট্রেন্ট বোল্ট। তিনি ঝটকা দিতে বাকি বোলাররা কাজ সেরেছেন। সেই কারণেই এই পিচে বেঙ্গালুরু ১৭২/৮-এর বেশি করতে পারেনি। রাজস্থানের সফল বোলার আবেশ খান, তিনি তিন উইকেট নিয়েছেন।
বিরাট কোহলি মেজাজেই শুরু করেছিলেন। তিনি আউট হলেন চাহালের বলে। কোহলি করে গিয়েছেন ২৪ বলে ৩৩ রান, ইনিংসে রয়েছে তিনটি বাউন্ডারি এবং একটি ছক্কা।
আমদাবাদের যে উইকেটে খেলা হচ্ছে, তাতে পেসার ও স্পিনাররা সমান সুবিধে পাচ্ছে। অন্তত রাজস্থান বোলারদের দেখে তাই বোঝা গিয়েছে। ক্যামেরন গ্রিন (২৭), রজত পাতিদার (৩৪) ভাল খেলছিলেন, কিন্তু তাঁদের তুলে নিয়েছেন অশ্বিন ও আবেশ খান।
আমদাবাদের উইকেট ভাল বুঝেছে রাজস্থান, তারা টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সেই সুবিধে ভাল কাজে লাগিয়েছেন রাজস্থান বোলাররা। রাজস্থানের শেষ ওভারে সন্দীপ শর্মা ভাল বোলিংয়ের চেষ্টা করেছেন।
বেঙ্গালুরুর হয়ে শেষদিকে রান টেনেছেন মহিপাল লোমর, তিনি ১৭ বলে ৩২ রান করেছেন। ইনিংসে রয়েছে দুটি চার এবং দুটি ছয়। অশ্বিন দুই উইকেট নিয়েছেন।