Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রঞ্জি ফাইনাল: ইডেনের সবুজ পিচে নামছেন মনোজরা, খেতাবে চোখ উনাদকাটের

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে রঞ্জি ফাইনাল (Ranji final) ঘিরে সাজো-সাজো রব পড়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে ম্যাচ নিয়ে উন্মাদনা রয়েছে। বাংলার সামনে ফাইনালে সৌরাষ্ট্র। মনোজ তিওয়ারিরা (Manoj Tiwari) নামবেন জয়দেব উনাদকাটের দলের বিপক্ষে। তিন বছ

রঞ্জি ফাইনাল: ইডেনের সবুজ পিচে নামছেন মনোজরা, খেতাবে চোখ উনাদকাটের

শেষ আপডেট: 14 February 2023 17:28

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে রঞ্জি ফাইনাল (Ranji final) ঘিরে সাজো-সাজো রব পড়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে ম্যাচ নিয়ে উন্মাদনা রয়েছে। বাংলার সামনে ফাইনালে সৌরাষ্ট্র। মনোজ তিওয়ারিরা (Manoj Tiwari) নামবেন জয়দেব উনাদকাটের দলের বিপক্ষে।

তিন বছর আগে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার। সেই ম্যাচটি সৌরাষ্ট্রে হয়েছিল।মনোজ এদিন বলেন, ‘‘আমরা আলাদা করে ফাইনালে ওঠা নিয়ে ভাবছিই না। একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের পেরিয়ে যেতে হবে। দলের একটা ফোকাস ম্যাচ জিততেই হবে। এর বাইরে আমাদের কোনও ভাবনা নেই। কারও কোনও কথা শুনছি না, অন্য কিছু ভাবছি না। বৃহস্পতিবার আমরা একটা লড়াইয়ে নামব, আর নিজেদের সব আবেগকে দূরে সরিয়ে রেখে তাতে সফল হতেই হবে।’’

বিপক্ষ দল নিয়ে জানাতে গিয়ে বাংলা অধিনায়ক বলেছেন, ‘‘আমি যতদূর দেখেছি ওদের পেস সহায়ক উইকেটে খেলতে সমস্যা রয়েছে। আমাদের বোলিং বিভাগ অনেক শক্তিশালী। তাই সবুজ পিচে আমরা এগিয়ে শুরু করব।’’

এদিকে, সৌরাষ্ট্র দল এদিনই কলকাতায় এসে গিয়েছে। শহরে নেমেই দলের অধিনায়ক জয়দেব উনাদকাট বলেছেন, ‘‘আমরা গত কয়েকবছর ধরেই ভাল খেলে আসছি। সবচেয়ে বড় কথা, অ্যাওয়ে ম্যাচে খেলতে গিয়ে আমরা বেশি সফল। তাই ইডেনের ফাইনাল নিয়েও সমান আশায়। বাংলা ভাল দল, তবে ওদের আমরা আগে হারিয়েছি, সেটি নিশ্চয়ই ওরা মনে রেখেছে।’’

‘বিরাট ভেবেছিল সৌরভকে তুড়ি মেরে উড়িয়ে দেবে!’ স্টিং অপারেশনে ফাঁস চেতনের বিস্ফোরক মন্তব্য


```