জল্পনার অবসান, শেষবেলায় বিরাটদের কোচের পদে আবেদন দ্রাবিড়ের
দ্য ওয়াল ব্যুরো: পেন্ডুলামের মতো দুলছিল বিষয়টি, শেষমেশ ভারতের কোচ (Coach) কী হবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), এই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে মঙ্গলবার শেষবেলায় ভারতীয় দলের কোচের পদে আবেদন করলেন দ্য ওয়াল, ভারতীয় ক্রিকেটের প্রাচীর রাহুল দ্রাবি
শেষ আপডেট: 26 October 2021 14:06
দ্য ওয়াল ব্যুরো: পেন্ডুলামের মতো দুলছিল বিষয়টি, শেষমেশ ভারতের কোচ (Coach) কী হবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), এই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে মঙ্গলবার শেষবেলায় ভারতীয় দলের কোচের পদে আবেদন করলেন দ্য ওয়াল, ভারতীয় ক্রিকেটের প্রাচীর রাহুল দ্রাবিড়। তিনি আবেদন করতে পরিষ্কার হল, তিনিই হটচেয়ারে বসবেন।
বিশ্বকাপের পরে শাস্ত্রীর সঙ্গে দায়িত্ব শেষ হবে বোলিং ও ফিল্ডিং কোচ ভরত অরুণ ও আর শ্রীধরেরও। বেশ কয়েকজন বিদেশি কোচের জীবনপঞ্জীও জমা পড়েছিল। সেই সঙ্গে কোচ হওয়ার জন্য লক্ষ্মণ এবং কুম্বলের নামও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে রাহুল দ্রাবিড় এদিন শেষ বেলায় আবেদনপত্র জমা দিলেন।
অনেক ভাবনাচিন্তার পরেই কোচের পদে আবেদন করলেন তিনি। পুত্র সমিতের জন্য কোচের পদে আসতে চাননি। কারণ সমিত যুব ভারতীয় দলে রয়েছেন, তিনি কোচ হলে ছেলের দলে স্থান নিয়ে নানা কথা হতে পারে, সেই হিসেবে তিনি পরে আসতে চাইছিলেন। সৌরভই বুঝিয়ে তাঁকে রাজি করিয়েছেন।
আরও পড়ুন: ভারতকে হারানোর আনন্দে ২৫০ জন অনাথ শিশুর শিক্ষার ভার নিলেন বাবর
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রী দায়িত্ব ছেড়ে দিতে চলেছেন। শাস্ত্রী পরবর্তী বিরাট কোহলিদের কোচ কে হবেন, তা নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছিল। আইপিএলের মাঝে রটেও গিয়েছিল, রাহুল দ্রাবিড়ই বিরাট কোহলিদের দায়িত্ব নিতে চলেছেন।
কয়েক দিন আগে সর্বভারতীয় এক চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, রাহুলের কোচ হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। আমি সংবাদপত্রে পড়ে জানতে পেরেছি। এর যথাযথ প্রক্রিয়া রয়েছে। বিজ্ঞাপনে দেওয়া হয়েছে। যদি ও আবেদন করে করবে।’’
তার মধ্যে শোনা যাচ্ছে, বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি পদে বসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি কেন বাংলা দলের পরামর্শদাতা থেকে সরতে চেয়েছিলেন, তাও পরিষ্কার হল। দ্রাবিড়ের চেয়ারে বসে লক্ষ্মণ ভবিষ্যতের তারকাদের তুলে আনবেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'