Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ব্রাজিলের অবস্থা দেখে বাবা দুঃখ পেতেন! দেশের ফুটবল নিয়ে হতাশ পেলের ছেলে

২৯ ডিসেম্বর, শুক্রবার পেলের মৃত্যুর একবছর পূর্ণ হবে। তার আগে ব্রাজিল দল নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ফুটবল তারকার ছেলে এডিনহো।

ব্রাজিলের অবস্থা দেখে বাবা দুঃখ পেতেন! দেশের ফুটবল নিয়ে হতাশ পেলের ছেলে

শেষ আপডেট: 26 December 2023 18:14

দ্য ওয়াল ব্যুরো: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, প্রতিটি বিশ্বকাপে খেলা একমাত্র দল ব্রাজিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপে তাঁরা খেলতে পারবে কিনা, এখন সেই নিয়েই বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ আগামী বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ ম্যাচগুলির পয়েন্ট তালিকায় বেশ নীচের দিকেই রয়েছে সাম্বা বাহিনী। এবার সেই ব্রাজিল দল নিয়ে আক্ষেপ শোনা গেল সেদেশের ফুটবল কিংবদন্তি পেলের ছেলের গলায়।

আগামী ২৯ ডিসেম্বর, শুক্রবার পেলের মৃত্যুর একবছর পূর্ণ হবে। তার আগে ব্রাজিল দল নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ব্রাজিল তারকার ছেলে এডিনহো। তিনি বলছেন, তাঁর বাবা বেঁচে থাকলে জাতীয় দলের এই হতশ্রী অবস্থা দেখে খুবই দুঃখ পেতেন। পয়েন্ট তালিকায় চোখ রাখলে দেখা যাবে, কনমেবল অঞ্চলের দেশগুলির মধ্যে খেলায় ৬ ম্যাচ ৭ পয়েন্ট নিয়ে এইমুহূর্তে ৬ নম্বরে রয়েছে ব্রাজিল।

বিগত কয়েক বছর ধরেই ব্রাজিল ফুটবলের পারফরম্যান্স খারাপ। এখনও অবধি সবথেকে বেশি বিশ্বকাপ জয়ের রেকর্ড তাঁদের দখলেই আছে, কিন্তু সেই মাইলফলক ছোঁয়াও কিন্তু খুব একটা মুশকিল নয়। এই প্রসঙ্গে ৫৩ বছর বয়সি এডিনহো বলছেন, “এই সংকট রাতারাতি তৈরি হয়নি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভেতরে বড় এবং জটিল সমস্যা রয়েছে। সেইজন্যই দেশের ফুটবলের এই অবস্থা।”

তিনি আরও বলেন, “আমাদের দেশে রাস্তা থেকে ফুটবলার তৈরি হয়। এখানে মানুষ পেটে খিদে নিয়ে ফুটবল খেলে। কিন্তু দিনদিন যেভাবে আমরা ফুটবলে পিছিয়ে পড়ছি, তাতে সন্দেহ নেই যে আমরা ক্রমশ বিশ্ব ফুটবলে নিজেদের জায়গা হারিয়ে ফেলছি। ভালমানের খেলোয়াড় জন্ম দেওয়ার যে অন্তহীন প্রবাহ ব্রাজিলের ছিল, তা আগের মতো নেই। আমার মনে হয়, বাবা এসব দেখলে বড় দুঃখ পেতেন।


```