Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'কেউ কীভাবে নিজের ছেলের নাম চেতেশ্বর, জাদেজা রাখে', অজি ধারাভাষ্যকারের মন্তব্যে বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: আগে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গেলে অজি খেলোয়াড় বা প্রাক্তন ক্রিকেটারের তরফ থেকে তীর্যক মন্তব্য ভেসে আসত। এ বার সেই দলে নাম লিখিয়েছেন অজি ধারাভাষ্যকাররাও। মায়াঙ্ক আগরওয়াল থেকে শুরু করে চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, কাউক

'কেউ কীভাবে নিজের ছেলের নাম চেতেশ্বর, জাদেজা রাখে', অজি ধারাভাষ্যকারের মন্তব্যে বিতর্ক

শেষ আপডেট: 29 December 2018 12:54

দ্য ওয়াল ব্যুরো: আগে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গেলে অজি খেলোয়াড় বা প্রাক্তন ক্রিকেটারের তরফ থেকে তীর্যক মন্তব্য ভেসে আসত। এ বার সেই দলে নাম লিখিয়েছেন অজি ধারাভাষ্যকাররাও। মায়াঙ্ক আগরওয়াল থেকে শুরু করে চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, কাউকেই বাদ দিচ্ছেন না অজি ধারাভাষ্যকার কেরি ও'কিফ। আর তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শুরু হয়েছিল মায়াঙ্ক আগরওয়ালকে দিয়ে। নিজের ডেবিউ টেস্টে প্রথম ইনিংসে নেমেই ঝকঝকে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তরুণ মায়াঙ্ক আগরওয়াল। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মের জন্যই তাঁকে সিরিজের মাঝপথে উড়িয়ে নিয়ে আসা হয়েছে ভারত থেকে। কয়েকদিন আগেই রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে তিনশো রানের ইনিংস খেলেছেন মায়াঙ্ক। আর সেই ইনিংস নিয়েই মন্তব্য করেন 'ফক্স ক্রিকেট' চ্যানেলে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা ও'কিফ। বলেন রেলের ক্যান্টিন কর্মীদের বিরুদ্ধে তিনশো করেছিলেন মায়াঙ্ক। তাই তাঁকে নিয়ে এতটা উৎসাহিত হওয়ার কিছু হয়নি।

আরও পড়ুন ‘টেম্পোরারি ক্যাপ্টেন, শুধু কথা বলতেই জানে’, মেলবোর্নে পেইনকে পাল্টা পন্থের

এই মন্তব্যের জবাব অবশ্য এসেছিল ভারতের কোচ রবি শাস্ত্রীর তরফ থেকে। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর রবি শাস্ত্রীকে এই মন্তব্যের কথা জানানো হলে রবি শাস্ত্রী বলেন, "ও'কিফের জন্য একটা বার্তা আছে মায়াঙ্কের তরফে। মায়াঙ্ক জানতে চেয়েছে, কখন নিজের ক্যান্টিন খুলবেন ও'কিফ। তাহলে সেখানে গিয়ে কফির ( ও'কিফের সঙ্গে মিলিয়ে ) স্বাদ নেবে মায়াঙ্ক। দেখবে ভারতের কফির সঙ্গে কোনও মিল আছে কিনা।"

আরও পড়ুন দু’জনে দেখা হলো মধু যামিনী রে… ৭২ বছর পর

এই মন্তব্যের জন্য অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন ও'কিফ। তবে তারপরেই ফের আলটপকা মন্তব্য করে বসেন বর্ষীয়ান এই ধারাভাষ্যকার। চতুর্থ দিনে যখন রবীন্দ্র জাদেজা বোলিং করছেন, তখন জাদেজার নাম উচ্চারণ করতে গিয়ে দু-একবার হোঁচট খান ও'কিফ। তারপরেই বলেন এত কঠিন নাম কেউ রাখে? রবীন্দ্র জাদেজার প্রসঙ্গে উঠে আসে চেতেশ্বর পূজারার নামও। অন্য দুই ধারাভাষ্যকার মার্ক হাওয়ার্ড ও শেন ওয়ার্ন তখন মজা করে পূজারা ও জাদেজার নাম উচ্চারণ করতে বলেন। সেটা করতে গিয়েও সমস্যা হয় ও'কিফের। [caption id="attachment_65976" align="aligncenter" width="650"] অজি ধারাভাষ্যকার কেরি ও'কিফ [/caption] তখনই তিনি বলেন, "যখন উচ্চারণে এত সমস্যা, তখন কেউ কীভাবে নিজের ছেলের নাম চেতেশ্বর, জাদেজা রাখে?" তারপরেই হাসির রোল উঠে কমেন্ট্রি বক্সে। https://twitter.com/Ace_Of_Pace/status/1078906840228884480 এই ঘটনা সামনে আসতেই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। সবাই বলতে থাকেন, একজন ধারাভাষ্যকার হিসেবে কীভাবে কেউ একথা বলতে পারেন। যদি কারও নাম উচ্চারণ করতে সমস্যা হয়, তাহলে তাঁর উচিত ধারাভাষ্য করা ছেড়ে দেওয়া। কারণ কমেন্ট্রি করার প্রথম শর্তই হলো সবার নাম উচ্চারণ করতে পারা। অনেকে আবার বর্ণবিদ্বেষী বলেও সমালোচনা করেন তাঁর। https://twitter.com/hemantbuch/status/1078896821403930624 https://twitter.com/vinayakkm/status/1078897682930757634 এই বিতর্ক নিয়ে অবশ্য ও'কিফ কোনও মন্তব্য করেননি। এমনকী পূজারা বা জাদেজার তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়াতেই যা সমালোচনা হলো ও'কিফের, তাতে ভবিষ্যতে এই ধরণের কোনও মন্তব্য করার আগে দুবার ভাববেন তিনি।  

```