Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মোহনবাগান সচিব পদে টুটু বনাম অঞ্জন, লড়াই হবে সেয়ানে-সেয়ানে

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে নেমেই পড়লেন ভোটের ময়দানে। নাম স্বপনসাধন বসু। ময়দান তাঁকে চেনে টুটু বসু নামে। দীর্ঘদিনের পুরোনো বন্ধু অঞ্জন মিত্রর বিরুদ্ধে সচিব পদের জন্য লড়বেন টুটু। ময়দানের উত্তাপ বলে দিচ্ছে লড়াই হবে সেয়ানে সেয়ানে। দীর্ঘদিন মোহনব

মোহনবাগান সচিব পদে টুটু বনাম অঞ্জন, লড়াই হবে সেয়ানে-সেয়ানে

শেষ আপডেট: 26 September 2018 11:03

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে নেমেই পড়লেন ভোটের ময়দানে। নাম স্বপনসাধন বসু। ময়দান তাঁকে চেনে টুটু বসু নামে। দীর্ঘদিনের পুরোনো বন্ধু অঞ্জন মিত্রর বিরুদ্ধে সচিব পদের জন্য লড়বেন টুটু। ময়দানের উত্তাপ বলে দিচ্ছে লড়াই হবে সেয়ানে সেয়ানে। দীর্ঘদিন মোহনবাগানের প্রেসিডেন্টের পদ সামলেছেন টুটু বসু৷ আর তাঁর সভাপতিত্বে বছরের পর বছর সচিব পদ সামলেছেন অঞ্জন মিত্র৷ কিন্তু বাগানে এ বার অন্য দৃশ্য৷ প্রায় তিন দশক পর এক সময়ের অভিন্ন বন্ধু অঞ্জনকে চ্যালেঞ্জ জানাতে এবার তাঁর বিরুদ্ধেই প্রার্থী হচ্ছেন টুটু। তিনি শেষবার ১৯৯০ বাগান নির্বাচনে লড়েছিলেন। এ বারের নির্বাচনে চিত্রনাট্যে অনেক বদল হয়েছে৷ অনেকটা থ্রিলারের মতো। বন্ধু-বিচ্ছেদের মধ্যেও রয়েছে আবেগ৷ ক্লাবকে ভালোবেসে সমর্থকদের কথা ভেবে ফের ভোটের ময়দানে ফিরলেন টুটু৷ মঙ্গলবার রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে টুটু বসু জানিয়ে দেন, তিনি সচিব পদে প্রার্থী হচ্ছেন। তাঁর প্যানেল-সহ মনোনয়নও জমা করেন টুটু৷ সহ-সচিব হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন টুটু বসুর ছেলে সৃঞ্জয় বোস। কোষাধ্যক্ষ পদে প্রার্থী প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। আর অর্থ-সচিব পদে লড়ছেন দেবাশিস দত্ত৷ ভোল পালটে সদ্য টুটু শিবিরে যোগ দেওয়া স্বপ্নন (বাবুন) বন্দ্যোপাধ্যায় লড়বেন ফুটবল সচিব পদে। ২৩ বছর সভাপতির পদ সামলানো টুটু এ দিন মনোনয়নপত্র জমা দিতে নিজেই ক্লাব তাঁবুতে এসেছিলেন। অন্যদিকে বর্তমান সচিব অঞ্জন মিত্রকে অবশ্য এ দিন ক্লাব তাঁবুতে দেখা যায়নি৷ শেষ পর্যন্ত অঞ্জন মিত্র প্রতিনিধি পাঠিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন। সেই সঙ্গে ৬২ বছরের বন্ধুত্ব ভুলে বাগান নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে দুই বন্ধু। বসু গোষ্ঠীর প্যানেল: স্বপন সাধন বসু (সচিব), সৃঞ্জয় বসু (সহ-সচিব), সত্যজিৎ চ্যাটার্জি (কোষাধ্যক্ষ), দেবাশিস দত্ত (অর্থ সচিব), সম্রাট ভৌমিক (ক্রিকেট সচিব), বাপ্পা ঘোষ (টেনিস সচিব), উত্তম সাহা (গ্রাউন্ড সচিব), মহেশ টেকরিওয়াল (হকি সচিব), বাবুন বন্দ্যোপাধ্যায় (ফুটবল সচিব), দেবাশিস মিত্র (অ্যাথলেটিক্স সচিব) ও বিদেশ বসু (যুব ফুটবল উন্নয়ন সচিব)। https://twitter.com/MohunBagan/status/1044577248924200961 মিত্র গোষ্ঠী সরকারিভাবে প্যানেল জমা না-দিলেও সূত্রের খবর, অঞ্জন মিত্রের (সচিব) সঙ্গে প্যানেলে থাকতে পারেন মদন দত্ত (কোষাধ্যক্ষ), অর্ঘ্য ঘোষ (ক্রিকেট সচিব), সোমনাথ ঘোষ (টেনিস সচিব), স্বাধীন মল্লিক (গ্রাউন্ড সচিব), শৈলেন ঘোষ (হকি সচিব) এবং সোহিনী মিত্র চৌবে (যুব ফুটবল উন্নয়ন সচিব)। কিন্তু ইতিমধ্যেই তৃতীয় ফ্রন্টের তরফে সহ-সচিব পদে কুণাল ঘোষ মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ কুণাল ঘোষ পরবর্তীকালে বলেছেন যদি টুটু বসু ও অঞ্জন মিত্র নিজেদের মধ্যে বসে মিটমাট করে মিলিত প্যানেল তৈরি করেন, তাহলে তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। কিন্তু নির্বাচন হলে তিনি লড়াই করবেন। ইতিমধ্যেই দুই শিবিরের হয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন তাঁদের অনুগামীরা। তবে এক্ষেত্রে একটু হলেও পাল্লা ভারী টুটু বসুর দিকে। কারণ তাঁর নির্বাচনী সভা বেশি হচ্ছে। এমনকী বেহালার শরৎ সদনের সভায় স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় এসে টুটু বাবুর প্রতি নিজের সমর্থনের কথা বলে গিয়েছেন। অন্যদিকে ময়দানের চেনা খেলোয়াড় অঞ্জন মিত্র। তাই চুপ করে থাকলেও বাজি পাল্টানোর ক্ষমতা তিনিও রাখেন। তার মধ্যে এতদিন ধরে সচিব পদে থাকাকালীন তাঁর অনেক অনুগামীই এই মুহূর্তে মোহনবাগানের সদস্য। তাই দ্বিমুখী বা ত্রিমুখী যে লড়াই হোক না কেন, তা যে ময়দানের ইতিহাসে এক অনন্য নজির হতে চলেছে তা বলায় বাহুল্য।

```