Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্বপ্নের ইতি, থিয়েমের নাগাল পেলেন না সুমিত

দ্য ওয়াল ব্যুরো : স্বপ্নের দৌড় থেমে গেল সুমিত নাগালের। যে প্রত্যাশা নিয়ে তিনি ইউ এস ওপেন খেলতে গিয়েছিলেন, সেটি আচমকাই অন্য পথে হাঁটে যখন তিনি প্রথম রাউন্ডে জেতেন। কিন্তু বৃহস্পতিবার রাতে ভারতীয় এই উদীয়মান টেনিস তারকা হারলেন অস্ট্রেলিয়ার ডমি

স্বপ্নের ইতি, থিয়েমের নাগাল পেলেন না সুমিত

শেষ আপডেট: 4 September 2020 11:26

দ্য ওয়াল ব্যুরো : স্বপ্নের দৌড় থেমে গেল সুমিত নাগালের। যে প্রত্যাশা নিয়ে তিনি ইউ এস ওপেন খেলতে গিয়েছিলেন, সেটি আচমকাই অন্য পথে হাঁটে যখন তিনি প্রথম রাউন্ডে জেতেন। কিন্তু বৃহস্পতিবার রাতে ভারতীয় এই উদীয়মান টেনিস তারকা হারলেন অস্ট্রেলিয়ার ডমিনিক থিয়েমের কাছে স্ট্রেট সেটে ৩-৬, ৩-৬, ২-৬-এ। সুমিত ভারতীয় টেনিসের নয়া প্রতিভা, যাঁকে ঘিরে স্বপ্ন দেখছে ভারতীয় টেনিসমহল। এর আগে সোমদেব দেববর্মন ইউএসওপেনে জিতেছিলেন ২০১৩ সালে। এবারও অনেকে স্বপ্ন দেখছিলেন সুমিতের হাত ধরে টেনিস বিপ্লব ফিরবে। কিন্তু নিজের ২৭ তম জন্মদিনের দিন থিয়েম বোঝালেন তিনিই এই ম্যাচের নিয়ন্ত্রক। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই থিয়েম জন্মদিন পালন করলেন ভারতীয় তারকাকে হারিয়ে। চলতি বছরে অস্ট্রেলীয় ওপেনের ফাইনালিস্ট থিয়েম জানালেন, নাগালের বিরুদ্ধে খেলতে নামার আগে ভিডিও দেখেন ভারতীয় তারকার। সেখানেই নাগালের ফোরহ্যান্ড খেলার দক্ষতা সম্পর্কে জানতে পারেন। ফোরহ্যান্ড যে সুমিতের শক্তি, সেটি নিয়ে হোমওয়ার্ক করেই বাজিমাত ঘটালেন থিয়েম। ২০১৩ সালের পর প্রথম ভারতীয় হিসাবে যুক্তরাষ্ট্র ওপেনের মূল রাউন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছিলেন ২৩ বছরের সুমিত। তবে দ্বিতীয় রাউন্ডেই নাগাল এমন একজনের মুখোমুখি হয়েছিলেন যিনি দুবার ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন। থিয়েম বোঝালেন কেন তিনি সেরাদের গোত্রে পড়েন। সুমিত অবশ্য একবার জ্বলে উঠেও হারিয়ে যান খেলা থেকে। জড়তা কাটিয়ে প্রথম সেটের পাঁচ নম্বর গেমেই পাঁচটা সুযোগ তৈরি করে চাপে রাখেন অস্ট্রিয়ান তারকাকে। এরপর থিয়েম আনফোর্সড এরর করলে পাঁচ নম্বর ব্রেক পয়েন্ট আদায় করে নেন নাগাল। তারপরেই প্রথম সেটে ৩-৩ সমতা ফিরিয়ে আনেন তিনি। চূড়ান্ত দক্ষতার সঙ্গে এনার্জি মিশিয়ে সেই দুই গেমে নাস্তানাবুদ করছিলেন বিশ্বের সেরা তারকাদের একজনকে। তবে এরপরেই ম্যাচ ধরে নেন থিয়েম।বাকি ম্যাচ দাপটে খেলে স্ট্রেট সেটে হারান ভারতীয় তারকাকে। খেলার পরে অবশ্য সুমিত জানিয়েছেন, আমি এই হার থেকে আগামী দিনে শিক্ষা নেব। আমাকে যেভাবে দেশের মানুষ সমর্থন করেছেন, আমি ভুলব না। গতবারও রজার ফেডেরারের বিপক্ষে ভাল খেলেও হেরে গিয়েছিলেন। এবার যদিও নিজের সেরা খেলা খেলতে পারেননি।

```