Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

একটা ফেসবুক পোস্ট বাগানে এনে দিল সনি নর্ডিকে

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। মোহনবাগানেই সই করলেন সনি নর্ডি। হাইতিয়ান ম্যাজিশিয়ানের একটা ফেসবুক পোস্টের পরেই কেটে গেল সব ধোঁয়াশা। সূত্রের খবর, মহাষ্টমীর দিন কলকাতায় পা রাখতে পারেন সনি। গত মরশুমের আই লিগের মাঝপথেই চোটের কারণে চোখের জলে ব

একটা ফেসবুক পোস্ট বাগানে এনে দিল সনি নর্ডিকে

শেষ আপডেট: 11 October 2018 11:12

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। মোহনবাগানেই সই করলেন সনি নর্ডি। হাইতিয়ান ম্যাজিশিয়ানের একটা ফেসবুক পোস্টের পরেই কেটে গেল সব ধোঁয়াশা। সূত্রের খবর, মহাষ্টমীর দিন কলকাতায় পা রাখতে পারেন সনি। গত মরশুমের আই লিগের মাঝপথেই চোটের কারণে চোখের জলে বাগান ছেড়েছিলেন সনি। কেঁদেছিলেন সমর্থকরাও। যাওয়ার আগে সনি বলেছিলেন, ফিট হয়ে ফিরতে চান এই ক্লাবেই। চলতি বছর ঘরোয়া লিগ চলাকালীনই বাগান গ্যালারিতে প্ল্যাকার্ড দেখা গেছিল " উই ওয়ান্ট সনি নর্ডি। " যত দিন গেছে, সমর্থকদের আবেদন বেড়েছে। অন্যদিকে অস্ত্রোপচারের পর থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিহ্যাবের একের পর এক ভিডিও আপলোড করেছেন সনি। আর তাই দেখে আশায় বুক বেঁধেছেন সবুজমেরুন সমর্থকরা। ফের পুরো ফিট সনিকে নিয়ে নতুন করে আই লিগ জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলেন তাঁরা। কিন্তু বাগান কর্তাদের তরফে কোনও রকমের প্রতিক্রিয়া দেখা যায়নি এ বিষয়ে। নির্বাচনী প্রচারেই ব্যস্ত থেকেছেন তাঁরা। সনি আসবেন কিনা তা নিয়ে মুখ খোলেননি কোনও বাগান কর্তা। যদিও নিজেদের নির্বাচনী প্রচারে সৃঞ্জয় বসুরা দাবি করেছিলেন, সনি বাগানে খেলবেন, এই বিষয়ে আশাবাদী তাঁরা। এর মধ্যেই মঙ্গলবার নতুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করেছে মোহনবাগান৷ মহম্মদ সালাহ’র দেশ মিশর থেকে উড়ে আসছেন চ্যাম্পিয়নস লিগে খেলা আক্রমণাত্মক মিডিও ওমর নবিল এল হুসেনি৷ মোহনবাগানে পঞ্চম বিদেশীর আসার খবর প্রকাশ পেতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে মোহনবাগানের জন্য ‘গুডবাই’ বার্তা পোস্ট করেন সনি নর্ডি। বাগানের জন্য লেখা ‘গুডবাই’ বার্তায় সনি লেখেন, ‘ভারতীয় ফুটবলে মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে চারটে মরশুম দারুণ কাটল৷ কেরিয়ারের অন্যতম সেরা চার বছর৷ ফ্যানদের ভালবাসা পেয়ে আমি আপ্লুত৷’ সঙ্গে হাইতিয়ান ম্যাজিশিয়ন লেখেন, ‘আসন্ন মরশুমটাও বাগানের জার্সিতে খেলার ইচ্ছে ছিল৷ কলকাতায় পৌঁছে মেডিক্যাল টেস্ট দেওয়ার পরিকল্পনা ছিল৷ কিন্তু অফিশিয়ালদের পক্ষ থেকে আমার সঙ্গে সেভাবে এখনও যোগাযোগই করা হয়নি৷ আনুষ্ঠানিকভাবেও কথা পাকা হয়নি৷ অন্যদিকে প্রতিদিনই অন্য একাধিক ক্লাবের অফার আসছে৷ পেশাদার হিসেবে তাই অন্য ক্লাবের পথই বেছে নিতে হতে পারে৷ মোহনবাগান ক্লাবের জন্য অনেক শুভেচ্ছা রইল৷’ এই ফেসবুক পোস্ট সামনে আসার পরেই হতাশ হয়ে পড়েন মোহনবাগান সমর্থকরা। তারমধ্যেই তৈরি হয় আরেক ধোঁয়াশা। নিজের করা ফেসবুক পোস্ট ডিলিট করে দেন সনি। তারপরেও সমর্থকদের একাংশ বলতে থাকেন তবে কি মন পরিবর্তন করেছেন সনি? নাকি ক্লাব কর্তাদের তরফে সনির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল? তাই তড়িঘড়ি নিজের বিদায়ী বার্তা মুছে ফেললেন তিনি। সূত্রের খবর, সনির ফেসবুক পোস্টের পরেই বাগানের দুই শীর্ষকর্তা সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্তর তরফে যোগাযোগ করা হয় সনির সঙ্গে। তাঁর সঙ্গে মধ্যস্থতাতেই সনি রাজি হন বাগানে ফেরার ব্যাপারে। জানা গেছে, আপাতত তিনি মায়ামিতে আছেন। বৃহস্পতিবার, ভিসার জন্য আবেদন করেছেন। সেই সব মিটলেই তিনি চলে আসবেন কলকাতায়। কলকাতায় আসার পর প্রয়োজনীয় মেডিক্যাল ও ফিজিক্যাল টেস্ট দিতে রাজি সনি। সেটার পরই আইএফএ অফিসে গিয়ে সই করবেন তিনি। এমনকী মোহনবাগান কর্তা সৃঞ্জয় বসু তাঁর ফেসবুক পোস্টে সনিকে স্বাগত জানান। সেই সঙ্গে সনির সঙ্গে নিজের, দেবাশিস দত্ত ও কোচ শঙ্করলাল চক্রবর্তীর ছবিও পোস্ট করেন সৃঞ্জয়। আর এই ফেসবুক পোস্টের পর সমর্থকদের একাংশের বক্তব্য, তাহলে কি বাগানে ফের দেখা যাবে এই ছবি। কোচ শঙ্করলাল ও সনি নর্ডিকে নিয়ে আই লিগের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বেন সৃঞ্জয়, দেবাশিসরা। নিজেদের নির্বাচনী প্রচারে বারবার সনিকে ফেরানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন সৃঞ্জয়, দেবাশিসরা। সেই কাজটা এ বার করেও দেখালেন তাঁরা। এই সংবাদ পাওয়ার পরেই খুশির হাওয়া বাগান সমর্থকদের মধ্যে। নিজেদের হার্টথ্রব ফিরে আসাতে ফের স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁরা। অন্যদিকে নির্বাচনের লড়াইয়ে ময়দান ছেড়ে দিয়েছেন অঞ্জন মিত্র। টুটু বসুর নির্বাচনী প্রচারে সৌরভ, ব্যারেটো থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একের পর এক তারকাদের দেখা মিলছে। এমনিতেই তাঁদের পাল্লা ভারী। কিন্তু এ দিনের সনি ফেরার খবরের পর যে সোহিনী মিত্র, কল্যাণ চৌবেদের হার যে নিশ্চিত তা বলাই যেতে পারে। বাগানে ফের টুটু যুগ শুরু শুধু সময়ের অপেক্ষা।

```