Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

ব্র্যাডম্যানের খেলার একমাত্র রঙিন ভিডিও, দুর্লভ ক্লিপিংয়ে মজল ক্রিকেট দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: স্যার ডন ব্র্যাডম্যান। ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা হয় তাঁকে। যদিও তাঁর খেলার ফুটেজ খুব একটা বেশি নেই। যা আছে, সব সাদা-কালো। হঠাৎ করেই ব্র্যাডম্যানের খেলার রঙিন ফুটেজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এটাই কিংবদন্তি অজ

ব্র্যাডম্যানের খেলার একমাত্র রঙিন ভিডিও, দুর্লভ ক্লিপিংয়ে মজল ক্রিকেট দুনিয়া

শেষ আপডেট: 23 February 2020 14:22

দ্য ওয়াল ব্যুরো: স্যার ডন ব্র্যাডম্যান। ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা হয় তাঁকে। যদিও তাঁর খেলার ফুটেজ খুব একটা বেশি নেই। যা আছে, সব সাদা-কালো। হঠাৎ করেই ব্র্যাডম্যানের খেলার রঙিন ফুটেজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এটাই কিংবদন্তি অজি ক্রিকেটারের খেলার একমাত্র রঙিন ফুটেজ। আর এই রঙিন ফুটেজেই মেতেছেন ক্রিকেট প্রেমীরা। জানা গিয়েছে, স্যার ডন ব্র্যাডম্যানের এই ছবিটি ৭১ বছরের পুরনো। ১৯৪৯ সালের ২৬ ফেব্রুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এফ কিপ্পেক্স ও ডব্লু ওল্ডফিল্ডের মধ্যে ছিল এই চ্যারিটি ম্যাচ। খেলা দেখতে হাজির হয়েছিলেন প্রায় ৪১ হাজির দর্শক। সেখানেই ব্র্যাডম্যানের ব্যাটিং রেকর্ড করেছিলেন জর্জ হোবস নামের এক বিখ্যাত ক্যামেরাম্যান। ৬৬ সেকেন্ডের এই ভিডিওতে কোনও শব্দ নেই। সেখানে দেখা যাচ্ছে ব্র্যাডম্যান ব্যাট করতে নামছেন। তাঁর খেলার কিছু দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। ব্র্যাডম্যানের এই ভিডিও অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফিল্ম অ্যান্ড সাউন্ড আর্কাইভে পাওয়া গিয়েছে। আর্কাইভ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ডনের একমাত্র রঙিন ভিডিও এটি। সেই হিসেবে এই ভিডিওর মূল্যকে হয়তো অর্থের মাপকাঠিতে বিচার করা সম্ভব নয়। আর্কাইভের তরফেই ভিডিওটি টুইট করা হয়েছে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল। ওই অল্প সময়েই ডনের খেলার আনন্দ নিচ্ছেন ক্রিকেট প্রেমীরা। https://twitter.com/NFSAonline/status/1230676179050364928 নিজের কেরিয়ারে ৫২ টেস্টে ৬৯৯৬ রান করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। ২৯টি সেঞ্চুরি করেছিলেন তিনি। ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪, যা এতদিনে কোনও ব্যাটসম্যান ছুঁতে পারেননি। পারবেন, সেই বিশ্বাসও কারও নেই। টেস্টে আরও একটি রেকর্ড ছিল এই কিংবদন্তির ঝুলিতে। একদিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৯ রান করেছিলেন ব্র্যাডম্যান। এটি এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে একদিনে কোনও ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রান। পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে কেবলমাত্র মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের খেলা দেখে ব্র্যাডম্যান বলেছিলেন, "এই ছেলেটির খেলার ধরন অনেকটা আমার মতো।" শচীন বলেন, এটা তাঁর ক্রিকেট জীবনের সেরা পাওনা। এতটাই শ্রদ্ধার চোখে ক্রিকেটের ডনকে দেখেন সবাই। আর তাই তাঁর খেলার রঙিন ছবি প্রকাশ পেতেই তা চেটেপুটে উপভোগ করছেন সবাই।

```