Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

গোলের জন্য দেশ তাকিয়ে সুনীলের দিকে, ক্যাপ্টেনের মুখে টিমগেম

দ্য ওয়াল ব্যুরো: আট বছর আগে যুবভারতীর সবুজ গালিচায় জোড়া গোল এসেছিল তাঁর পায়ে। তারপর থেকে অনেক বদল হয়েছে যুবভারতীতে। আস্ট্রোটার্ফ তুলে ফেলে ঘাস বসেছে। গ্যালারিতে বসেছে চেয়ার। ভোল পালটে যাওয়া যুবভারতীতেও কিন্তু আট বছর আগের স্মৃতিই ফিরিয়ে আনতে

গোলের জন্য দেশ তাকিয়ে সুনীলের দিকে, ক্যাপ্টেনের মুখে টিমগেম

শেষ আপডেট: 15 October 2019 07:40

দ্য ওয়াল ব্যুরো: আট বছর আগে যুবভারতীর সবুজ গালিচায় জোড়া গোল এসেছিল তাঁর পায়ে। তারপর থেকে অনেক বদল হয়েছে যুবভারতীতে। আস্ট্রোটার্ফ তুলে ফেলে ঘাস বসেছে। গ্যালারিতে বসেছে চেয়ার। ভোল পালটে যাওয়া যুবভারতীতেও কিন্তু আট বছর আগের স্মৃতিই ফিরিয়ে আনতে চান সুনীল ছেত্রী। তবে এ বার আর তিনি একা নন। সুনীল সাফ জানিয়ে দিলেন তাঁকে ছাড়াও দল জিততে পারে। তিনিও অন্যদের মতোই এক ফুটবলার। ব্যস, এর বাইরে কিছু নয়। কাতার ম্যাচে খেলতে পারেননি সুনীল। তাঁকে ছাড়াই ড্র করেছিল ভারত। শক্তিশালী কাতারের বিরুদ্ধে গুরপ্রীতদের মরণপণ লড়াই বুঝিয়ে দিয়েছিল ইগর স্টিম্যাচের এই দলের প্রকৃত চরিত্র। আর তাই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে অনেক বেশি আশাবাদী সুনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আমি হ্যাটট্রিক করলাম আর দল ৩-৪ গোলে হারল তাতে কোনও লাভ নেই। অথচ দল ২-০ গোলে জিতল আর আমি তিনটে সিটার মিস করলাম, সেটা আমার কাছে অনেক বেশি তৃপ্তির।" সুনীলের এই কথাই বুঝিয়ে দিচ্ছে ভারতীয় দল ধীরে ধীরে সুনীল নির্ভরতা কাটিয়ে টিম ইন্ডিয়া হয়ে উঠছে। তবে এখনও গোলের জন্য সেই সুনীলের জন্যই তাকিয়ে থাকতে হয় ভারতকে। দেশের জার্সিতে ১১২ ম্যাচে ৭২ গোল আছে তাঁর নামে। এই বয়সেও ফিটনেসের চূড়ান্ত লেভেলে রয়েছেন। আর সুনীলের খেলার সবথেকে বড় গুণ হল তিনি আদ্যোপান্ত টিমম্যান। দলের জন্য যেটা দরকার সেটাই করেন। কখনও নিজের স্বার্থ দেখেন না। আর মাঠে সুনীল থাকা মানে একটা অভিভাবক থাকা। যাঁর উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন বাকি ১০ জন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় যুবভারতীতে যখন সুনীলরা নামবেন তখন তাঁরা দেখবেন অন্তত ৬৫ হাজার সমর্থক 'ব্লু টাইগার্স'দের জন্য গলা ফাটাচ্ছেন। এই সমর্থন অবশ্যই এক অন্য তাগিদ দেবে সুনীলদের। মুম্বইয়ে ম্যাচ খেলতে নামার আগে সমর্থকদের মাঠে আসার জন্য টুইট করেছিলেন সুনীল। কিন্তু যুবভারতীতে সে সব করতে হয়নি। টিকিট দেওয়া শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ। টিকিট কাটতে গিয়ে পাননি এমন সমর্থকের সংখ্যাও নেহাত কম নয়। এমনকি মঙ্গলবার সকালেও যুবভারতীর বাইরে জমেছিল ভিড়। এই ভিড়ই প্রমাণ করে দেয় ভারতীয় সমর্থকদের মনে কী জায়গা করে নিয়েছেন সুনীল, সন্দেশ ঝিঙ্গানরা। এই ভিড়কে আনন্দ দিতেই হয়তো নামবে টিম ইন্ডিয়া। ফুটবলের মক্কায় এক ঐতিহাসিক রাতের সাক্ষী থাকবে ফুটবল বিশ্ব। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

গান্ধীজির ট্যাঁকঘড়িটা চুরি গেল

 

```