Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্পট ফিক্সিংয়ের অভিযোগে দশ বছর নির্বাসিত পাক ক্রিকেটার

দ্য ওয়াল ব্যুরো: ফিক্সিংয়ের কালো ছায়া থেকে বেরিয়ে আসতে পারছে না পাকিস্তান ক্রিকেট। ফের স্পট ফিক্সিংয়ে জড়িয়ে থাকার অভিযোগে দশ বছরের জন্য নির্বাসনে পাঠানো হলো পাক ক্রিকেট তারকা নাসির জামশেদকে। ২০১৬-১৭ পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের অভ

স্পট ফিক্সিংয়ের অভিযোগে দশ বছর নির্বাসিত পাক ক্রিকেটার

শেষ আপডেট: 17 August 2018 12:41

দ্য ওয়াল ব্যুরো: ফিক্সিংয়ের কালো ছায়া থেকে বেরিয়ে আসতে পারছে না পাকিস্তান ক্রিকেট। ফের স্পট ফিক্সিংয়ে জড়িয়ে থাকার অভিযোগে দশ বছরের জন্য নির্বাসনে পাঠানো হলো পাক ক্রিকেট তারকা নাসির জামশেদকে। ২০১৬-১৭ পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ছিল জামশেদের উপরে৷ তদন্তে অসহযোগীতার জন্য একবছরের নির্বাসন জারি করা হয়েছিল গত বছরেই৷ অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের দূর্নীতি দমন শাখা দশ বছরের জন্য নাসিরকে সব রকমের ক্রিকেট খেলার উপর প্রতিবন্ধকতা জারি করে৷ আগামী দশ বছর কোনও রকম ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারবেন না তিনি৷ যার অর্থ ২৯ বছরের বাঁ-হাতি ওপেনারের ক্রিকেট কেরিয়ার প্রায় শেষ হয়ে গেল৷ [caption id="attachment_28107" align="aligncenter" width="1050"] ট্রায়ালে নাসির জামশেদ [/caption] নাসিরের শাস্তিবিধানে এখানেই ক্ষান্ত হয়নি পিসিবি৷ বরং দশ বছরে মেয়াদ শেষ হলেও ক্রিকেটের প্রশাসনিক বিষয়ের সঙ্গে তিনি যাতে যুক্ত থাকতে না পারেন, সে দিকটিও নিশ্চিত করেছে পাক বোর্ড৷ বিচারপতি ফজল-ই-মিরান চৌহান, প্রাক্তন পাক ক্রিকেটার আকিব জাবেদ ও আইনজীবী শাহজাইব মাসুদের স্বাধীন অ্যান্টি কোরাপশন ট্রাইবুনাল নাসিরকে একাধিক বিধিভঙ্গে দোষী সাব্যস্ত করে৷ নাসিরের সাজা ঘোষণা হওয়ার পর পিসিবি’র আইনি পরামর্শদাতা তাফাজুল রিজভি বলেন, ‘স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে একজন ক্রিকেটার নিজের কেরিয়ার শেষ করে ফেললে ক্রিকেটের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিই খুশি হতে পারে না৷ তবে ক্রিকেটকে পরিচ্ছন্ন করার জন্য এমন কঠোর পদক্ষেপ নেওয়া দরকার৷ বাকিদের সামনে দৃষ্টান্ত তুলে ধরতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হবে দূর্নীতিতে৷' এই সিদ্ধান্তের ফলে কিছুটা হলেও পাক খেলোয়াড়দের ফিক্সিংয়ের প্রবণতা কমবে বলেই মত রিজভির।

```