Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ধোনির নতুন উইকেট কিপিং, ২২ গজে নয়, কাশ্মীরে

দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই ধোনি জানিয়ে দিয়েছিলেন, যাবেন না তিনি। কারণ হিসেবে বলেছিলেন, ভারতীয় সেনার সঙ্গে কিছুদিন কাটাতে চান মাহি। সেটাই এ বার হতে চলেছে। ৩১ জুলাই থেকে ১৫ অগস্ট পর্যন্ত প্যারামিলিটারিতে কাটাবেন ধোনি। শুধু কাটা

ধোনির নতুন উইকেট কিপিং, ২২ গজে নয়, কাশ্মীরে

শেষ আপডেট: 25 July 2019 10:04

দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই ধোনি জানিয়ে দিয়েছিলেন, যাবেন না তিনি। কারণ হিসেবে বলেছিলেন, ভারতীয় সেনার সঙ্গে কিছুদিন কাটাতে চান মাহি। সেটাই এ বার হতে চলেছে। ৩১ জুলাই থেকে ১৫ অগস্ট পর্যন্ত প্যারামিলিটারিতে কাটাবেন ধোনি। শুধু কাটাবেনই না, সেখানে রীতিমতো পেট্রোলিং, গার্ড দেওয়ার কাজও করতে হবে ভারতের এই প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ককে। বৃহস্পতিবার সেনার তরফে জানানো হয়েছে, অফিসিয়ালি ৩১ জুলাই সেনার সঙ্গে যোগ দেবেন ধোনি। থাকবেন ১৫ অগস্ট পর্যন্ত। এই সময়ে কাশ্মীরে পোস্টিং দেওয়া হবে ধোনিকে। প্যারামিলিটারির ১০৬ নম্বর ব্যাটেলিয়নে যোগ দেবেন লেফটেন্যান্ট কর্নেল ( সাম্মানিক ) মহেন্দ্র সিং ধোনি। সেনার তরফে আরও জানানো হয়েছে, এই ব্যাটেলিয়নকে বলা হয় ভিক্টর ফোর্স। সেখানে পেট্রোলিং, গার্ড ও পোস্ট ডিউটি সামলাতে হবে ধোনিকে। অন্য সব জওয়ানদের মতোই সব কাজ করতে হবে তাঁকে। ভারতীয় সেনার প্যারাশ্যুট রেজিমেন্টের সাম্মানিক কর্নেল ধোনি। ২০১১ সালে সেনার তরফে তাঁকে এই সম্মান দেওয়া হয়। তিনি ছাড়াও এই সম্মান পেয়েছেন অলিম্পিকসে সোনাজয়ী অভিনব বিন্দ্রা ও দীপক রাও। তবে ধোনির মতো এত বেশি সময় সেনার সঙ্গে তাঁকে কাটান না। এই সম্মান পাওয়ার পর ২০১৫ সালে আগ্রাতে প্যারামিলিটারির ট্রেনিং ক্যাম্পে ৫টি প্যারাশ্যুট ট্রেনিং জাম্পও পূর্ণ করেছেন তিনি। বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ভারতের ছিটকে যাওয়ার পরেই প্রশ্ন উঠেছে ধোনির ভবিষ্যৎ নিয়ে। গুঞ্জন ওঠে এ বার হয়তো অবসর নেবেন মাহি। কিন্তু ধোনি নিজে এ ব্যাপারে কিছু বলেননি। ক্যারিবিয়ান সফর থেকেও অবশ্য নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহি। আর তাঁর পরিবর্ত হিসেবে এখন থেকেই ক্রিকেটের তিন ফরম্যাটে ঋষভ পন্থকে খেলানোর পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

```