Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রিপড জিন্সে ধোনি, ব্যাটের সঙ্গে স্টাইল স্টেটমেন্টেও 'মাহি ২.০'

দ্য ওয়াল ব্যুরো : বহুদিন পর ব্যাটে রান এসেছে। শুধু রান করাই নয়, রীতিমতো ম্যাচ জিতিয়েছেন। সিরিজ সেরা হয়েছেন। আর ব্যাটে বদল আসার পাশাপাশি স্টাইলেও বদল এনেছেন মহেন্দ্র সিং ধোনি। অন্তত অস্ট্রেলিয়াতে সিরিজ শেষে তেমনটাই দেখা গেল। আরও পড়ুন অস্ট্রে

রিপড জিন্সে ধোনি, ব্যাটের সঙ্গে স্টাইল স্টেটমেন্টেও 'মাহি ২.০'

শেষ আপডেট: 20 January 2019 18:15

দ্য ওয়াল ব্যুরো : বহুদিন পর ব্যাটে রান এসেছে। শুধু রান করাই নয়, রীতিমতো ম্যাচ জিতিয়েছেন। সিরিজ সেরা হয়েছেন। আর ব্যাটে বদল আসার পাশাপাশি স্টাইলেও বদল এনেছেন মহেন্দ্র সিং ধোনি। অন্তত অস্ট্রেলিয়াতে সিরিজ শেষে তেমনটাই দেখা গেল।

আরও পড়ুন অস্ট্রেলিয়ান ওপেনে ফেডেরার বিদায়, ২০ বছরের সিৎসিপাসের কাছে হার ২০ গ্র্যান্ডস্ল্যাম মালিকের

মেলবোর্নে সিরিজ জয়ের পর পুরো দল বেরিয়েছিলেন শপিংয়ে। সেখানেই এক শপিং স্টোরে ধোনি পরেছিলেন রিপড জিন্স। সেই জিন্স পরে আবার ছবিও তোলেন মাহি। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মেলবোর্ন জয়ে ধোনির পার্টনার কেদার যাদব। ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি টি-শার্ট আর ডেনিম রিপড জিন্সে দাঁড়িয়ে ধোনি। মুখের হাসিটাই বলে দিচ্ছে সিরিজ জিততে পেরে কতটা খুশি তিনি। ছবির নীচে ক্যাপশনে কেদার লিখেছেন, "দারুণ সিরিজ গেল মাহিভাই। সবসময় তোমার কাছে কিছু না কিছু শিখি। কালকেও অনেক কিছু শেখানোর জন্য ধন্যবাদ।" https://twitter.com/JadhavKedar/status/1086484414857654275 এই ছবি শেয়ার করার পর মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। কমেন্ট আসতে থাক ধোনি অনুরাগীদের কাছে থেকে। সবার নজর কাড়ে ধোনির স্টাইল স্টেটমেন্টে বদল। এর আগে রিপড জিন্সে মাহিকে কেউ দেখেননি। সবসময় সাধারণ পোশাকেই দেখা যায় তাঁকে। এ হেন মাহির এই স্টাইল দেখে অনেকে বলেন, "ব্যাটের মতো ধোনির স্টাইলেও বদল এসেছে।" কেউ আবার বলেন, "কুল ধোনির কুল জিন্স।" নেটিজেনদের একটা অংশের কাছ থেকে কমেন্ট আসে, "সত্যিই, ২০১৯ এর অ্যাঙ্কর ধোনি মতো মাহির এই নতুন রূপ আমাদের কাছে অজানা৷" তবে কেউ কেউ আবার একটু ব্যঙ্গও করেন। কয়েক মাস আগে রিপড জিন্স পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। তাই তাঁদের বক্তব্য, আদরের চিকুর স্ত্রীর স্টাইল দেখেই এই রিপড জিন্স পরেছেন ধোনি। কারণ যাই হোক, নতুন স্টাইলে ধোনিকে লাগছে বেশ। এই ধোনি যেন 'ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল।' সিডনিতে মন্থর ইনিংসের পর সমালোচনা হয়েছিল। কিন্তু অ্যাডিলেড ও মেলবোর্নে  পুরনো ফিনিশারের ভূমিকায় পাওয়া গিয়েছে ধোনিকে। দুটো ম্যাচেই শেষ পর্যন্ত ছিলেন। দুটো ম্যাচ জিতে সিরিজ হাতের মুঠোয় করেছে ভারত। কোনও ম্যাচেই সেরার পুরস্কার না পেলেও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। বিরাট পর্যন্ত স্বীকার করেছেন, বিশ্বকাপে দলের জন্য কতটা অপরিহার্য ধোনি। এ বার ব্যাটিংয়ের সঙ্গে স্টাইল স্টেটমেন্টেও মাহির নতুনত্ব দেখলেন অনুরাগীরা। সেখানেও সুপারহিট তাঁর এই নতুন ইমেজ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```