Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে গিয়ে ভারি খেসারত দিতে হচ্ছে তেল কোম্পানিগুলিকে! দিনে লোকসান ১,৬০০ কোটিইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

গঞ্জালেস আর ভাগ্যের যুগলবন্দিতে গোকুলামকে হারাল মোহনবাগান

দ্য ওয়াল ব্যুরো: ডার্বির আগে ডুরান্ডের বদলা নিল মোহনবাগান। বড় ম্যাচের আগে গোকুলামের বিরুদ্ধে জেতার জন্যই নেমেছিল মোহনবাগান। বাগান কোচ কিবু ভিকুনার পরিকল্পনা প্রথমার্ধে পুরোপুরি সফল। দ্বিতীয়ার্ধে অবশ্য চাপ দিয়েছিল গোকুলাম। কিন্তু ভাগ্য সঙ্গ

গঞ্জালেস আর ভাগ্যের যুগলবন্দিতে গোকুলামকে হারাল মোহনবাগান

শেষ আপডেট: 16 December 2019 13:26

দ্য ওয়াল ব্যুরো: ডার্বির আগে ডুরান্ডের বদলা নিল মোহনবাগান। বড় ম্যাচের আগে গোকুলামের বিরুদ্ধে জেতার জন্যই নেমেছিল মোহনবাগান। বাগান কোচ কিবু ভিকুনার পরিকল্পনা প্রথমার্ধে পুরোপুরি সফল। দ্বিতীয়ার্ধে অবশ্য চাপ দিয়েছিল গোকুলাম। কিন্তু ভাগ্য সঙ্গ দিল গঙ্গাপাড়ের ক্লাবকে। কিসেকার বিতর্কিত গোল বাতিল হল। জোসেফের শট পোস্টে লেগে ফিরল। শেষ মুহূর্তে আবার লালকার্ড দেখে মাঠ ছাড়লেন বাগান অধিনায়ক গুরজিন্দর কুমার। এদিন কল্যাণী স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে মোহনবাগান। মাটিতে বল রেখে ছোট ছোট পাসে বিপক্ষের অর্ধে উঠছিলেন বাগান ফুটবলাররা। দু'প্রান্ত ধরে একের পর এক বল সাজিয়ে দিচ্ছিলেন গুরজিন্দর, জুলিয়ান কলিনাসরা। মাঝমাঠে দাপটে খেলছিলেন বেইতিয়া, ফ্রান গঞ্জালেজ, নওদোম্বা নওরেম। তার ফলে শুরুতেই গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মোহনবাগান। ২৩ মিনিটের মাথায় বক্সের মধ্যে আশুতোষ মেহেতাকে ফাউল করেন গোকুলামের গোলকিপার উবেইদ। পেনাল্টি পায় বাগান। ইস্টবেঙ্গলের প্রাক্তনী উবেইদকে ভুল দিকে ঝাঁপাতে বাধ্য করে ঠান্ডা মাথায় গোল করে বাগানকে এগিয়ে দেন ফ্রান গঞ্জালেজ। তারপরেও বাগানেরই প্রাধান্য ছিল খেলায়। সেভাবে বল পায়েই পাচ্ছিলেন না কিসেকা, মার্কোস জোসেফরা।   প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোহন বক্সে ফাউল করা হয় গোকুলামের ফুটবলারকে। কাছেই দাঁড়িয়ে ছিলেন রেফারি। পেনাল্টির নির্দেশ দেন তিনি। আর সেই পেনাল্টি থেকে সমতা ফেরাতে ভুল করেননি মার্কোস জোসেফ। বাগান গোলরক্ষক শঙ্কর রায়কে বাঁদিকে ফেলে ডানদিক দিয়ে বল জালে জড়িয়ে দেন গোকুলামের প্রাণভোমরা। ১-১ ফলেই ড্রেসিং রুমে ফেরে দু'দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোকুলাম ডিফেন্সকে ধাক্কা দেন সেই গঞ্জালেজ। ৪৮ মিনিটের মাথায় বেইতিয়ার কর্নার থেকে হেডে গোল করে বাগানকে ফের এগিয়ে দেন তিনি। তারপর আক্রমণ প্রতি-আক্রমণের খেলা চলতে থাকে। একদিকে গোল শোধ করার জন্য আক্রমণ গড়ছিল গোকুলাম। কিন্তু সবুজ-মেরুন ব্রিগেডের জমাট ডিফেন্সে গোল আসেনি। বিশেষ করে জোসেফকে চুপ করিয়ে রেখেছিলেন গুরজিন্দর, মোরান্তেরা। গোলের নীচে তৎপর ছিলেন শঙ্কর। কিছু ভাল সেভ করতে হয় তাঁকে। গোল খাওয়ার পরে অবশ্য বেশি আক্রমণে ওঠে গোকুলাম। কিন্তু গোলের মুখ খুলছিল না। অন্যদিকে রক্ষণ সামলে আক্রমণে উঠছিল মোহনবাগান। মাঝেমধ্যে মাঠের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছিল। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও যায় জোসেফরা। কিন্তু গোল আসেনি। ৮৮ মিনিটের মাথায় হেনরি কিসেকার বিতর্কিত গোল বাতিল করেন রেফারি। পরের মিনিটেই মার্কোস জোসেফের জোরালো শট পোস্টে লেগে ফেরে। শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক গুরজিন্দর কুমার। ডার্বিতে বাগান অধিনায়ক খেলতে পারবেন না। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি গোকুলাম। ফলে ২-১ ব্যবধানে জিতল সবুজ-মেরুন ব্রিগেড। এদিনের জয়ের ফলে ইস্টবেঙ্গলের পরেই দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। বহুদিন পরে আইলিগের ডার্বিতে মুখোমুখি হবে লিগের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দল।

```