করোনা ভয়: বন্ধ হল আর্সেনাল-ম্যান সিটি ম্যাচ
দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডোরিস। হুহু করে ছড়াচ্ছে প্রকোপ। এবার করোনা আতঙ্কে স্থগিত করে দেওয়া হল ইংলিশ প্রিমিয়ার লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।
বুধবারই ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হ
শেষ আপডেট: 11 March 2020 11:01
দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডোরিস। হুহু করে ছড়াচ্ছে প্রকোপ। এবার করোনা আতঙ্কে স্থগিত করে দেওয়া হল ইংলিশ প্রিমিয়ার লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।
বুধবারই ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়ার কথা ছিল ম্যাঞ্চেস্টার সিটি এবং আর্সেনালের। কিন্তু গানার্সের বিরুদ্ধে ম্যাচের পর আতঙ্ক জাঁকিয়ে বসে। তার ফলেই এদিনের ম্যাচ স্থগিত করে দিয়েছে ইপিএল কর্তৃপক্ষ।
নটিংহ্যাম ফরেস্ট ও অলিম্পিয়াকোসের মালিক এভাঞ্জেলোস মারিনাকিস। মঙ্গলবার নিজেই সে খবর নিশ্চিত করেন তিনি। যার জেরে এবার অলিম্পিয়াকোসের বিরুদ্ধে খেলা বাতিল করার দাবি তুলেছে উলভস।
সপ্তাহ দুয়েক আগে ঘরের মাঠ এমিরেটসে আর্সেনাল নেমেছিল অলিম্পিয়াকোসের বিরুদ্ধে। সেই ম্যাচে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে যায় গানার্স। দলকে চাঙ্গা করতে মাঠে হাজির ছিলেন অলিম্পিয়াকোসের মালিকও। সেখানেই ম্যাচ শেষে আর্সেনালের ফুটবলারদের সঙ্গে করমর্দন করেন মারিনাকিস। তারপর নাকি তাঁর শরীরে মিলেছে করোনাভাইরাস।
করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব। চিন থেকে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাস এখন বিশ্ব স্বাস্থ্য সঙ্কটে পরিণত হয়েছে। মার্কিন মুলুকে ভাইরাসের সংক্রমণ বাড়ছে হুহু করে। আক্রান্ত হাজারেরও বেশি। রেহাই পায়নি ব্রিটেনও। মারণ ভাইরাসের হানায় ব্রিটেনে রাস্তাঘাট-দোকানবাজার প্রায় জনশূন্য।
এর আগে সিরি এ লিগের ম্যাচ বন্ধ হয়েছিল ইতালিতে। সেখানকার সমস্ত খেলাধূলা বন্ধ করে দিয়েছে সরকার। বন্ধ হয়েছিল মিলান এবং ভেনিসের ফ্যাশন উইক। সমস্ত বিখ্যাত ডিজাইনাররা শো করতে অস্বীকার করেন। এবার করোনা আতঙ্ক হানা দিল ব্রিটেনেও। বন্ধ হল হাই ভোল্টেজ ম্যান সিটি বনাম আর্সেনাল ম্যাচ।