Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

দরজা খুলে শচীন দেখলেন বাইরে দাঁড়িয়ে লারা! তারপর.....

দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেটের দুই কিংবদন্তী। একজন খেলা ছাড়ার পর উপভোগ করছেন অবসর জীবন। অন্যজন মাঝেমধ্যে ধারাভাষ্য দিয়ে থাকেন। ফলে দেখা হওয়ার সুযোগ তেমন মেলে না। তাই সুযোগটা যখন এল, তখন আর হাতছাড়া করতে চাননি ব্রায়ান চার্লস লারা। সোজা গিয়ে হাজি

দরজা খুলে শচীন দেখলেন বাইরে দাঁড়িয়ে লারা! তারপর.....

শেষ আপডেট: 20 October 2018 14:05

দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেটের দুই কিংবদন্তী। একজন খেলা ছাড়ার পর উপভোগ করছেন অবসর জীবন। অন্যজন মাঝেমধ্যে ধারাভাষ্য দিয়ে থাকেন। ফলে দেখা হওয়ার সুযোগ তেমন মেলে না। তাই সুযোগটা যখন এল, তখন আর হাতছাড়া করতে চাননি ব্রায়ান চার্লস লারা। সোজা গিয়ে হাজির হলেন প্রিয় বন্ধু শচীনের বাড়িতে। দরজা খুলে লারাকে দেখে অবাক শচীন। এমনটাই ঘটল শুক্রবার। রবিবার থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ শুরু হচ্ছে। টেস্ট সিরিজের দুঃস্বপ্নের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ানরা। আর এই সিরিজে ধারাভাষ্য দেওয়ার জন্য লারা এই মুহূর্তে ভারতে। তাই সিরিজের মাঝে সময় পেয়ে শুক্রবার সোজা গিয়ে হাজির হন শচীনের বাড়িতে। যদিও আগে থেকে কিছুই বলেননি। বন্ধুকে সারপ্রাইজ দিতে ছেয়েছিলেন আর কি। দরজা খুলে লারাকে দেখে অবাক হয়ে যান শচীন। যদিও তারপর দুজনে মিলে অনেকটা সময় কাটান। সোশ্যাল মিডিয়ায় এই সারপ্রাইজ ভিজিটের কথা শেয়ারও করেছেন শচীন। নিজের টুইটারে লারার সঙ্গে ছবি দিয়ে সেখানে মাস্টার ব্লাস্টার লেখেন, " সপ্তাহের শেষে এক দারুন চমক। খুব ভালো বন্ধুর এক সারপ্রাইজ ভিজিট। ভালো সময় কাটাচ্ছি।" https://twitter.com/sachin_rt/status/1053161373490917377 আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার পর দুই কিংবদন্তীর সমর্থকদের কাছ থেকে দারুন প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনুরাগীরা তাঁদের দুজনের ছবি দিয়ে ক্যাপশনে লিখছেন, 'এক ফ্রেমে ১০০ সেঞ্চুরি ও ৪০০ নট আউট'। বিশ্ব ক্রিকেটে একসময় লারা ও শচীনের দ্বৈরথ নিয়ে কম উত্তেজনা তৈরি হতো না অনুরাগীদের মধ্যে। ক্রিকেটের ইতিহাসে অন্যতম দুই নজির রয়েছে এই দুজনের ঝুলিতে। একদিকে যেমন ১০০ সেঞ্চুরির নজির আছে শচীনের, অন্যদিকে লারার ঝুলিতে আছে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান ৪০০ নট আউটের রেকর্ড। তাই এরকম দুই কিংবদন্তীর আলাপ পর্ব যে বিশেষ হবে তা বলাই বাহুল্য।

```