Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

৩ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড থেকে পরিবারের সঙ্গে ডিনার, একাধিক দাবি নিয়ে গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসছে ফ্র্যাঞ্চাইজিরা

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ৫৩ দিন ধরে আটটি ফ্র্যাঞ্চাইজি যোগ দেবে এই টুর্নামেন্টে। তার আগে করোনা আবহে একটি স্বাস্থ্যবিধি জারি করেছে বিসিসিআই। এই স্বাস্থ্যবিধি

৩ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড থেকে পরিবারের সঙ্গে ডিনার, একাধিক দাবি নিয়ে গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসছে ফ্র্যাঞ্চাইজিরা

শেষ আপডেট: 5 August 2020 12:19

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ৫৩ দিন ধরে আটটি ফ্র্যাঞ্চাইজি যোগ দেবে এই টুর্নামেন্টে। তার আগে করোনা আবহে একটি স্বাস্থ্যবিধি জারি করেছে বিসিসিআই। এই স্বাস্থ্যবিধি পাঠানো হয়েছিল ফ্র্যাঞ্চাইজিদের কাছে। সেই স্বাস্থ্যবিধিতে একাধিক পরিবর্তন চাইছে ফ্র্যাঞ্চাইজিরা। আর তাই নিয়েই আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসছে সব দলের মালিকরা। বুধবার গভর্নিং কাউন্সিলের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। তার আগে কয়েকটি বিষয়ে ফ্র্যাঞ্চাইজিদের তরফ থেকে বদলের কথা বলা হয়েছে। যেমন গভর্নিং কাউন্সিল জানিয়েছে প্রত্যেক ক্রিকেটারদের ৬ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকতে হবে। আমিরশাহীতে গিয়ে প্রথম দিন, তৃতীয় দিন ও ষষ্ঠ দিনে টেস্ট করতে হবে। তারপরেই অনুশীলন শুরু করতে পারবেন তাঁরা। এছাড়া টুর্নামেন্টের প্রতি ৫ দিন অন্তর পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। এই ৬ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড কমিয়ে ৩ দিন করার আবেদন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। বোর্ডের তরফে সব দলকে জানানো হয়েছে, ২০ অগস্টের আগে কেউ আমিরশাহীতে যেতে পারবে না। কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি চাইছে তার আগে যেতে। কারণ, সেখানে গিয়ে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটানোর পরেই ক্রিকেটাররা মাঠে নামার অনুমতি পাবেন। বহুদিন খেলার বাইরে ক্রিকেটাররা। তাই তাঁদের কিছুদিন সময় লাগবে। আর তাই ১৫ অগস্টের পরেই রওনা দিতে চাইছে অনেক ফ্র্যাঞ্চাইজি। বিসিসিআই যে স্বাস্থ্যবিধি জানিয়েছে তাতে বলা হয়েছে ক্রিকেটারদের পরিবার ও মালিকদেরও বায়ো প্রোটোকল বাবলের মধ্যে থাকতে হবে। তাছাড়া বোর্ড জানিয়েছে, পরিবারদেরও দেখা করার অনুমতি নেই ক্রিকেটারদের সঙ্গে। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিরা জানিয়েছে, এই নিয়মে বদল আনা উচিত। কারণ, মালিকদের পক্ষে এত দিন ধরে বাবলের মধ্যে থাকা যাবে না। তাছাড়া একটা নিয়ম করে পরিবারের সঙ্গে ডিনার করার অনুমতি দিতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। দরকার পড়লে কোনও বিশেষজ্ঞের অনুমতি নেওয়া যেতে পারে। সব নিয়ম মেনে নির্দিষ্ট কোনও রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার দেওয়ার অনুমতিও চাওয়া হয়েছে দলগুলির তরফে। ফ্র্যাঞ্চাইজিদের তরফে আরও আবেদন করা হয়েছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ থেকে ফেরা ক্রিকেটারদের তাড়াতাড়ি আইপিএলে যোগ দেওয়ানোর অনুমতি দেওয়া হোক। ১০ সেপ্টেম্বর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ হচ্ছে। ১৬ সেপ্টেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ শেষ হবে। এই দুই টুর্নামেন্টের অন্তত ২৫ জন ক্রিকেটার আইপিএলে খেলেন। তাই এই অনুরোধ করা হয়েছে দলগুলির তরফে। এখন দেখার ফ্র্যাঞ্চাইজিদের এই আবেদনের ভিত্তিতে গভর্নিং কাউন্সিলের তরফে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়।

```