Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বিধ্বংসী ঝুলন, দুরন্ত মান্ধানা, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় মিতালি ব্রিগেডের

দ্য ওয়াল ব্যুরো: সোমবার এই মাঠেই সিরিজ জয়ের সেলিব্রেশনে মেতেছিলেন বিরাট-রোহিতরা। ২৪ ঘণ্টা পর সেই বে ওভালেই ফের উড়ল তেরঙা। হোয়াইট ফার্নসদের হারিয়ে সিরিজ জিতল মিতালি অ্যান্ড কোং। একই সঙ্গে বিদেশের মাটিতে ভারতের পুরুষ ও মহিলা দলের সিরিজ জয় এই

বিধ্বংসী ঝুলন, দুরন্ত মান্ধানা, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় মিতালি ব্রিগেডের

শেষ আপডেট: 29 January 2019 09:02

দ্য ওয়াল ব্যুরো: সোমবার এই মাঠেই সিরিজ জয়ের সেলিব্রেশনে মেতেছিলেন বিরাট-রোহিতরা। ২৪ ঘণ্টা পর সেই বে ওভালেই ফের উড়ল তেরঙা। হোয়াইট ফার্নসদের হারিয়ে সিরিজ জিতল মিতালি অ্যান্ড কোং। একই সঙ্গে বিদেশের মাটিতে ভারতের পুরুষ ও মহিলা দলের সিরিজ জয় এই প্রথম। এ দিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মিতালি। অধিনায়কের সিদ্ধান্ত যে ঠিক, তা প্রথম ওভারেই প্রমান করে দেন ঝুলন গোস্বামী। চতুর্থ বলেই তিনি ফেরান অভিজ্ঞ সুজি বেটসকে। তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরেন অন্য ওপেনার সোফি ডিভাইনও। একমাত্র কিউয়ি অধিনায়ক স্যাদারওয়েট ছাড়া কেউই ভারতীয় বোলারদের সামলাতে পারেননি। স্যাদারওয়েট ৭১ রান করেন। ৪৪.২ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে সবথেকে সফল বোলার বাংলার ঝুলন গোস্বামী। ঝুলন ৩টি এবং একতা বিস্ত, পুনম যাদব ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট পেয়েছেন। শিখা পাণ্ডে ১টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শূণ্য রানের মাথায় জেমাইমা রদ্রিগেজের উইকেট হারায় ভারত। কিন্তু এ দিনও ভারতের হয়ে কামান সামলালেন স্মৃতি মান্ধানা। আগের দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এ দিন শুরু করলেন। সাবলীল ব্যাটিং দেখা গেল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক মিতালি রাজ। শেষ পর্যন্ত মাত্র ৩৫.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন স্মৃতি-মিতালি জুটি। স্মৃতি ৯০ ও মিতালি ৬৩ রান করে অপরাজিত থাকেন। এ দিনের জয়ের ফলে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচেই জয় পেল ভারত। সেইসঙ্গে সিরিজও জিতে নিলেন মিতালি রাজরা। নিউজিল্যান্ডের মাটিতে তৈরি হলো ইতিহাস।

```